নিউজ পোল ব্যুরো: “২০২৬-এর মধ্যে লাল সন্ত্রাসের ছায়া মুছে যাবে ভারত থেকে” এই ঘোষণার পর একের পর এক অভিযান যেন তার বাস্তবায়নের দিশাই দেখাচ্ছে। ওড়িশার (Odisha Encounter) কান্ধামাল জেলার গভীর জঙ্গলে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। যৌথ অভিযানে (Odisha Encounter) নিকেশ হল দুই কুখ্যাত মাওবাদী নেতা, উদ্ধার হল বিপুল অস্ত্র ও বিস্ফোরক।
সোমবার (Monday) সকালে গোপন সূত্রে খবর পেয়ে বুডাগুডা জঙ্গলে অভিযান চালায় ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স ও স্পেশাল অপারেশনস গ্রুপ। জঙ্গলের মধ্যে কয়েকজন মাওবাদীর (Maoist) লুকিয়ে থাকার খবর ছিল। এলাকা ঘিরে ফেলতেই পালাতে না পেরে গুলিচালনা শুরু করে মাওবাদীরা। প্রায় ৪৫ মিনিটের টানা গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় দুই শীর্ষ নেতার। কেন্দ্র যে লাল সন্ত্রাসের মূলোৎপাটনে আর কোনও ছাড় দিতে রাজি নয়, তা ফের প্রমাণিত হল এই অভিযানে (Odisha Encounter)।
অমিত শাহ (Amit Shah) আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদমুক্ত করতে হবে। সেই লক্ষ্যেই তীব্র গতি পেয়েছে ‘অপারেশন মাও’ বিশেষ করে ছত্তিশগড় (Chattisgarh), ঝাড়খণ্ড (Jharkhand), মহারাষ্ট্র (Maharashtra) ও তেলেঙ্গানার (Telengana) সীমান্তবর্তী দুর্গম এলাকায়। কারেগুট্টা পাহাড়ি অঞ্চলে ৩ হাজার আধাসেনা নামিয়ে শুরু হয়েছে বিশাল অভিযান। এখনও পর্যন্ত নিহত ৩১ জন মাওবাদী। খতম করা হয়েছে ১.৫ কোটি টাকার মাথার দামবিশিষ্ট সাধারণ সম্পাদক বাসবরাজুকে। গুলির লড়াইয়ে মারা গেছে কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরও। ২০ হাজার যৌথ বাহিনীর জালে ধরা পড়তে চলেছে আরও প্রায় হাজার খানেক লুকিয়ে থাকা মাওবাদী (Odissa Encounter)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
