Operation Venezuela: লাদেন হত্যার কারিগররাই এবার ভেনেজুয়েলায়! গোপন অভিযানে সাফল্য পেল সেই ভয়ংকর ‘নাইট স্টকারস’

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে নিকেশ করার অভিযানে যে মার্কিন বাহিনী নীরবে অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই পেন্টাগনের অভিজাত হেলিকপ্টার ইউনিট ‘নাইট স্টকার্‌স’ আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার (Operation Venezuela) রাজধানী কারাকাসে যে দুঃসাহসিক অভিযান চালানো হয়, সেখানে মার্কিন ডেল্টা ফোর্সের পাশাপাশি সক্রিয় ছিল এই ‘নাইট স্টকার্‌স’-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা। তাঁদের নিখুঁত পরিকল্পনা ও রাতের অভিযানে দক্ষতার কারণেই ভেনেজুয়েলার (Operation Venezuela) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা সম্ভব হয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি।

আরও পড়ুন: Voter list revision protest:ভোটার তালিকা সংশোধন ঘিরে ক্ষোভ, গোঁসাই আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে মতুয়াদের পথ অবরোধ!

অভিযান সফল হওয়ার পরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ‘অপারেশন সাকসেসফুল’ বলে ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই ‘নাইট স্টকার্‌স’ আসলে কারা? কেনই বা এই নামেই পরিচিত তারা? জানা গিয়েছে, শনিবার ভোররাতে কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে মাদুরোকে ধরে মার্কিন ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। পুরো অভিযানের নেতৃত্ব দেয় আমেরিকার সবচেয়ে গোপন ও শক্তিশালী বাহিনী ‘ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা’, যা সাধারণভাবে ডেল্টা ফোর্স নামে পরিচিত। এই অভিযানে আকাশপথে সহায়তার দায়িত্বে ছিল ‘নাইট স্টকার্‌স’।

রাতের অন্ধকারে, শত্রুপক্ষের চোখ এড়িয়ে অভিযান চালানোর অসাধারণ দক্ষতার কারণেই এই ইউনিটের নামকরণ ‘নাইট স্টকার্‌স’। ১৯৮১ সালে গঠিত এই বাহিনীর সরকারি নাম ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট। উন্নত প্রযুক্তির হেলিকপ্টার, নিখুঁত নেভিগেশন এবং চূড়ান্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অপারেশন চালানোই এই ইউনিটের মূল বৈশিষ্ট্য। বিশ্বের নানা প্রান্তে গোপন অভিযানে এদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পাঁচ মাস আগেই নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছিল আমেরিকা (America)। সেই সময় ট্রাম্পকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে মাদুরো বলেছিলেন, “সাহস থাকলে এসে ধরে নিয়ে যান!” শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে সেই চ্যালেঞ্জকেই বাস্তবে রূপ দিল মার্কিন সেনা। শোওয়ার ঘর থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ডেল্টা ফোর্স ও ‘নাইট স্টকার্‌স’-এর যৌথ অভিযানে কার্যত বিনা বাধাতেই সম্পন্ন হয় এই নাটকীয় অপারেশন (Operation Venezuela), যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole