নিউজ পোল ব্যুরো: ভারত-জাপান(India-Japan) সম্পর্ক শুধু অর্থনীতি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতির আদান-প্রদানেও এক অনন্য যোগসূত্র রয়েছে। সম্প্রতি টোকিও(Tokyo) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi)হাতে যে পুতুলটি উপহার হিসেবে দেওয়া হয়েছে, সেটিই তার প্রমাণ।
জাপানি(Japan) সংস্কৃতির প্রতীক এই বিশেষ পুতুলটির নাম ‘দারুমা’(Daruma Doll)।প্রথম দর্শনে দারুমা পুতুল খানিক অদ্ভুত। অঙ্গ-প্রত্যঙ্গহীন, শুধুই গোলাকার মাথা ও ফাঁপা দেহ। সাধারণত লাল রঙে রাঙানো থাকে এর শরীর, মুখে কড়া অভিব্যক্তি, আর চোখ দুটি সাদা ফাঁকা। পুতুলটির নিচের অংশ ভারী হওয়ায় এটি যতবারই পড়ে যাক না কেন, আবারও সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এ থেকেই জন্ম নিয়েছে জাপানি(Japan) প্রবাদ-“নানাকোরোবি ইয়াওকি”, অর্থাৎ সাতবার পড়ে গেলেও আটবার উঠে দাঁড়ানো। ফলে দারুমা(Daruma) হয়ে উঠেছে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতীক।তবে দারুমার (Daruma) শিকড় ভারতের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে।
আরও পড়ুন: Indian Football : সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব পেশ এফএসডিএল ও ফেডারেশনের
ইতিহাস বলছে, খ্রিস্টীয় পঞ্চম শতকে তামিলনাড়ুর(Tamil Nadu) কাঞ্চিপুরমে জন্মগ্রহণ করেছিলেন এক সন্ন্যাসী বোধি ধর্ম। তিনিই পরে চিন ও জাপানে(Japan) গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। বলা হয়, টানা নয় বছর ধ্যানমগ্ন থাকার ফলে তার হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। এমনকি ঘুম এড়াতে নিজের চোখের পাতাও কেটে ফেলেছিলেন তিনি।
দারুমার(Daruma) নির্দিষ্ট আকার এবং বড় বড় চোখের সূত্রপাত সেখান থেকেই।রঙের দিক থেকেও দারুমা(Daruma)বহন করে বিশেষ অর্থ। লাল দারুমা সৌভাগ্যের প্রতীক, হলুদ দারুমা নিরাপত্তার প্রতীক, আর সাদা দারুমা মিলন ও ভালোবাসার প্রতীক। নতুন বছরের শুরুতে জাপানিরা(Japan) দারুমা(Daruma)কেনেন ইচ্ছেপূরণের আশায়। প্রথমে এক চোখ রঙ করা হয়, আর ইচ্ছেপূরণ হলে রঙ ভরে দেওয়া হয় অপর চোখে। আর যদি ইচ্ছা পূরণ না হয়, তখন পুতুলকে মন্দিরে নিয়ে গিয়ে বিশেষ আচার শেষে পুড়িয়ে দেওয়া হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
