নিউজ পোল ব্যুরো: নিশানায় সঠিক বার্তা, কূটনৈতিক ভাষায় কঠোর হুঁশিয়ারি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে পাকিস্তানকে (Pakistan) কার্যত মুখোশ খুলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)। নাম না করে একেবারে স্পষ্টভাবে ইঙ্গিত করে তিনি (S Jaishankar) বলেন, “বিশ্বে এমন একটি দেশ রয়েছে, যারা সন্ত্রাসকে রীতিমতো রাষ্ট্রীয় নীতিতে রূপান্তরিত করেছে।” তার বক্তব্যে শুধু প্রতিবাদ নয়, ছিল প্রমাণ, ছিল ইতিহাস, আর ছিল হুঁশিয়ারি। বিশ্বশান্তির বিরুদ্ধে বিষবাষ্প ছড়ানো এই দেশটির আর কোনও অজুহাত গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: Jammu Kashmir Tourism : ভূস্বর্গে ফিরছে পর্যটনের ছন্দ, দর্শনার্থীদের জন্য খুলে গেল ১২টি কেন্দ্র
জয়শঙ্কর (S Jaishankar) বলেন, “জাতিসংঘ কেবল যুদ্ধ থামানোর কথা বলে না, তারা শান্তি গড়ার কথা বলে। কেবল অধিকারের রক্ষার নয়, প্রতিটি মানুষের মর্যাদা সুরক্ষার কথা বলে। অথচ, আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র সেই মানবিকতার ঠিক উল্টো পথেই হেঁটেছে।” তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে, যার পিছনে রয়েছে একটি দেশের সক্রিয় মদত। আন্তর্জাতিক মঞ্চে পরিচিত বহু সন্ত্রাসী হামলার মূল ঘাঁটি হিসেবে উঠে এসেছে সেই দেশের নামই।
উল্লেখ্য, এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানা (Pahalgam Terror Attack)। সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন স্থানীয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বলছে, এই হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানের মাটিতে। সেই হামলার পরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ও ‘অপারেশন মহাদেব’- (Operation Mahadev) এর মাধ্যমে জঙ্গিদের খতম করা হয়। জয়শঙ্করের কণ্ঠে প্রতিশোধ নয়, ছিল ন্যায়বিচারের প্রত্যয়। তিনি বলেন, “ভারত তার নাগরিকদের রক্ষায় সবরকম অধিকার রাখে। যারা এই হামলায় যুক্ত, তাদের বিচারের মুখোমুখি করা আমাদের দায়িত্ব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
