Jammu Kashmir Tourism : ভূস্বর্গে ফিরছে পর্যটনের ছন্দ, দর্শনার্থীদের জন্য খুলে গেল ১২টি কেন্দ্র

অন্যান্য অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: উৎসবের মৌসুমে দেশ জুড়ে চলছে আনন্দ-উচ্ছ্বাস। একদিকে দুর্গাপুজো (Durga Puja), অন্যদিকে নবরাত্রি (Navratri) এর আবহ। এরই মধ্যে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানাল সুখবর। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হচ্ছে উপত্যকা ও জম্মুর জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি (Jammu Kashmir Tourism)। শুক্রবার শ্রীনগরে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

আরও পড়ুন:Offbeat Travel : শহরের কোলাহল ছেড়ে শান্তির খোঁজে কার্শিয়াংয়ের দিলারাম

প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর ও জম্মু অঞ্চলের প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র (Tourist Spots) বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে বিপুল ক্ষতির মুখে পড়েছিল রাজ্যের পর্যটন শিল্প (Kashmir Valley Tourism)। তবে উৎসবের আবহে পর্যটনকে আবারও চাঙ্গা করতে এবং স্থানীয়দের অর্থনৈতিক কর্মকাঠামোকে মজবুত করতে এই ১২টি কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার শ্রীনগরে ‘Unified Command Security Meeting’-এ সেনা, স্থানীয় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত হয় যে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে পর্যটকদের জন্য কিছু কেন্দ্র খুলে দেওয়া সম্ভব। বৈঠকের পর গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কাশ্মীর উপত্যকার আরু ভ্যালি (Aru Valley), র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নার (Rafting Point Yannar), আক্কাডা পার্ক (Akkada Park), পাদশাহি পার্ক (Padshahi Park) এবং কামান পোস্ট (Kaman Post) ফের খুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে জম্মু ডিভিশনে (Jammu Division) খোলা হচ্ছে দাগন টপ (Dagan Top), রামবান (Ramban), কাঠুয়া জেলার ধাগ্গার (Dhaggar, Kathua), সালালের শিবক্যাভ (Shiv Cave, Salal) এবং রেসাই (Reasi)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখযোগ্য, এপ্রিল মাসের হামলার জেরে জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্প (Travel India) প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল। হোটেল, স্থানীয় ব্যবসা, গাইড সব ক্ষেত্রেই মন্দা নেমে আসে। তবে এখন নিরাপত্তার কড়াকড়ি বজায় রেখে নতুন করে ছন্দে ফিরছে ভূস্বর্গ। প্রশাসনের আশা, পুজো এবং নবরাত্রির এই সময়ে পর্যটকের ভিড় ফের জমকালো রূপ দেবে উপত্যকা ও জম্মুর অর্থনীতিকে।