Bizarre Story: পরপুরুষ নয়, ননদের প্রেমে পড়ে পালালেন বউদি! হতবাক পরিবার

দেশ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের জবলপুরে (Madhya Pradesh News, Jabalpur Shocking Incident) এক অবাক করা ঘটনা সামনে এসেছে। বিয়ের পর দীর্ঘ সাত বছর ধরে স্বামী, স্ত্রী ও সন্তান মিলে সুখেই চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই সেই সুখের ছবিতে নেমে আসে অন্ধকার। স্বামী ও সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করে বাড়ি থেকে পালিয়ে যান স্ত্রী। কিন্তু সবচেয়ে অবাক করা দিক হলো, তিনি কোনও পরপুরুষের সঙ্গে নয়, বরং নিজের ননদের (Sister-in-law Relationship Scandal) হাত ধরে ঘর ছেড়ে চলে যান।

আরও পড়ুন: BSNL 4G: সরকারি হয়েও স্মার্ট! BSNL-এর ৪জি এখন দেশের হটস্টার্ট, উদ্বোধনে মোদী

ঘটনাটি ঘটেছে জবলপুরের অমরপাতান (Amarpathan Area) অঞ্চলে। আশুতোষ নামে এক যুবকের সঙ্গে প্রায় সাত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সন্ধ্যা নামের তরুণী। তাঁদের সংসারে পাঁচ বছরের এক সন্তানও রয়েছে। আশুতোষের খুড়তুতো বোন মানসী প্রায়ই যাতায়াত করতেন তাঁদের বাড়িতে। ননদ-বৌদি (Family Drama in India) সম্পর্কটি এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারা একসঙ্গে কেনাকাটা, ঘোরাঘুরি সবই করতেন। ফলে পরিবারের কেউই কখনও কোনও অস্বাভাবিকতা আঁচ করতে পারেননি। কিন্তু ১২ আগস্ট সন্ধ্যা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে থানায় (Police Complaint) খবর দেওয়া হলে জবলপুর রেলস্টেশন (Jabalpur Railway Station) থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে কয়েক দিনের মধ্যেই ফের ২২ আগস্ট তিনি উধাও হয়ে যান। এবার আর মোবাইল ফোনটিও ফেলে যান, যাতে তাঁর অবস্থান সম্পর্কে কেউ জানতে না পারে।

কিছুদিন পর স্ত্রীর খোঁজ না মেলায় আশুতোষ সন্ধ্যার পুরোনো মোবাইল ঘাঁটতে শুরু করেন। আর তখনই তিনি দেখতে পান স্ত্রীর (WhatsApp Chat Leak) মধ্য দিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extramarital Affair) গড়ে উঠেছিল মানসীর সঙ্গেই। হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। এরপরেই জানা যায়, মানসীও একই সময় থেকে নিখোঁজ। দু’য়ে দু’য়ে চার করতে আর বেশি সময় লাগেনি। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের (Local Residents Shocked) কাছে এই ঘটনা অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। বর্তমানে পুলিশ দু’জনেরই সন্ধানে তৎপর হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠছে—সমাজে ননদ-বৌদি সম্পর্কের উষ্ণতা (Unconventional Relationship in India) কখন কোথায় সীমা অতিক্রম করে তা কে বলতে পারে! জবলপুরের এই অদ্ভুত কাহিনি এখন চর্চার কেন্দ্রবিন্দু।