IEM 3D Printing Lab : ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির হাত ধরাধরি, IEM-এর পুজোয় পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা

প্রযুক্তি শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বছর ঘুরে আবার এল দুর্গাপুজো (Durga Puja)। পাড়ার প্যান্ডেলে আলো, ঢাকের তালে উচ্ছ্বাস কিংবা সারারাত মণ্ডপ ভ্রমণ সব মিলিয়ে উমা আবার ঘরে ফিরেছেন। তবে এবারের পুজোয় এক অভিনব চমক এনে দিয়েছে IEM 3D Printing Lab। তারা তৈরি করেছে সম্পূর্ণ 3D Printing পদ্ধতিতে গড়া একচালার দুর্গা প্রতিমা। দেবী দুর্গা, তার চার সন্তান, বাহনসমূহ এমনকি মহিষাসুর সব মিলিয়ে প্রতিমাটি যেন চেনা প্যান্ডেলের ক্ষুদ্র সংস্করণ।

আরও পড়ুন: Durga Puja 2025 : দুর্গোৎসবে ভিড় সামলাতে বর্ধমান পুলিশের বিশেষ অ্যাপ, সঙ্গে যান নিয়ন্ত্রণের কড়া নির্দেশিকা

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রতিমাটি Biodegradable Idol। অর্থাৎ এর গড়নে ব্যবহৃত উপাদান Eco-friendly, যা বিনষ্ট হলেও পরিবেশের কোনও ক্ষতি করে না। সাধারণত প্রতিমা নিরঞ্জনের পর নদী বা জলাধারে যে বিপুল বর্জ্য জমে, তা মারাত্মকভাবে দূষণ ঘটায়। এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজতেই IEM-এর এই উদ্যোগ। সরকারের তরফে আগেই প্লাস্টিক, থার্মোকল, গ্লিটার ইত্যাদির ব্যবহার কমাতে নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু এবার প্রযুক্তির হাত ধরে সত্যিই এক টেকসই সমাধানের পথে হাঁটল পুজো।

IEM 3D Printing Lab-এর কর্মকর্তাদের মতে, এই প্রজেক্ট কেবল দুর্গাপুজো নয়, বৃহত্তর ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। PLA (Polylactic Acid)-এর মতো জৈববিয়োজ্য উপাদান ব্যবহারের মাধ্যমে তারা প্রমাণ করেছে, পরিবেশবান্ধব বিকল্পই আগামী দিনের মূল চাবিকাঠি। ল্যাবের প্রধান ডাঃ চক্রবর্তী বলেন, “কল্পনা যদি সঠিক পরিকাঠামো ও পরিচালনার সঙ্গে যুক্ত হয়, তবে সেটিই ব্যবহারযোগ্য বাস্তব রূপ নেয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রযুক্তি আর ঐতিহ্যের এই মেলবন্ধন নিঃসন্দেহে নজিরবিহীন। একদিকে দেবীর আরাধনা, অন্যদিকে প্রকৃতি রক্ষার অঙ্গীকার দুটোই মিলেছে একই মূর্তিতে। এর সাফল্যের হাত ধরে স্বাস্থ্যসেবা, রোবোটিক্স, ইনোভেশন, শিল্পকলার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।এই প্রজেক্ট কেবল একটি প্রতিমা নয়, বরং বার্তা দেয়—টেকনোলজি ট্রাডিশনাল পাশাপাশি চলতে পারে। শিল্প, বিজ্ঞান আর সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সৃষ্টি হতে পারে এমন উদ্যোগ, যা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেবে একটি পরিবেশমুক্ত।