Durga Puja 2025 : দুর্গোৎসবে ভিড় সামলাতে বর্ধমান পুলিশের বিশেষ অ্যাপ, সঙ্গে যান নিয়ন্ত্রণের কড়া নির্দেশিকা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja 2025) ঘিরে বর্ধমান শহরে দর্শনার্থীদের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ (Burdwan Police)। শুক্রবার জেলা পুলিশ সুপার (SP Sayak Das) সায়ক দাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ‘সবার পুজো’ (Sobar Pujo App) নামে এক বিশেষ মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোডযোগ্য এই অ্যাপের মাধ্যমে পুজোপ্রেমীরা সহজেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপ (Durga Puja Pandals) সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। অ্যাপে থাকবে মণ্ডপে পৌঁছনোর রাস্তার ম্যাপ (Map Navigation), যান নিয়ন্ত্রণের নিয়ম (Traffic Guidelines), নিরাপত্তা নির্দেশিকা (Safety Rules), এমনকি জরুরি যোগাযোগ নম্বরও।

আরও পড়ুন:Durgapur Pujo 2025 : দুর্গাপুরে পুজোয় থিম গানে উমার আগমনির বার্তা, ভোকালে ভরসা লোকাল শিল্পীরা

 

পুলিশ সূত্রে খবর, প্রতিবছর দুর্গাপুজোয় বর্ধমান শহরে দর্শনার্থীর ভিড় লক্ষাধিক ছাড়িয়ে যায়। সেই ভিড় সামলাতে এবং যানজট এড়াতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত বর্ধমান শহরের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে (GT Road) সমস্ত বাস (Bus) ও মালবাহী গাড়ি (Goods Vehicle) চলাচল বন্ধ থাকবে। ছোট গাড়ি ও জরুরি পরিষেবার যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।

এছাড়া, ৪ অক্টোবর পুজো কার্নিভালের (Durga Puja Carnival 2025) দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিশেষ যান নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। শুধু চারচাকা নয়, বাইক (Bike), টোটো (Toto) ও রিকশাও (Rickshaw) এই নিয়মের আওতায় আসবে। জেলা পুলিশের জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে—জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড পর্যন্ত, এনএইচ-১৯ (NH-19) সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড-সহ একাধিক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পুলিশ প্রশাসন জানাচ্ছে, শহরে আসা ভিড় সামলাতে প্রযুক্তি (Technology) ও নিয়ন্ত্রণ একসঙ্গে কাজ করবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে ‘সবার পুজো’ অ্যাপ (Durga Puja App) হবে সবার হাতের সহায়ক। ফলে এবারের দুর্গোৎসব শুধু আনন্দ নয়, থাকবে সুশৃঙ্খল পরিবেশও।