নিউজ পোল ব্যুরো: অবশেষে কচ্ছপও দৌড়োলো! আর তাতেই টেলিকম দুনিয়ায় এলো নতুন হাওয়া! ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL এখন আর স্লো নেটওয়ার্কের জন্য ট্রোলড হবে না। কারণ, BSNL অবশেষে দেশজুড়ে শুরু করল নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪জি (BSNL 4G) পরিষেবা, শনিবার ওড়িশা থেকে উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Muhammad Yunus: মার্কিন মুলুকে ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশিদের বিক্ষোভ, স্লোগান, ‘পাকিস্তানে ফিরে যান’
যে সংস্থাকে একসময় “Buffering SNL” বলে ঠাট্টা করা হতো, এখন তারাই বলছে, “এবার আমরা দৌড়াবো, থামবো না!” কয়েক বছর ধরে বিএসএনএলের আধুনিকীকরণে চোখ রাঙাচ্ছিল কর্মী সংগঠনগুলি। কেন্দ্রও বুঝেছে সময় এসেছে – আর তাই ৩৭ হাজার কোটি টাকার চাঙ্গা ইনজেকশন দিয়েছে সরকার। তার ফলেই সারা দেশে বসানো হয়েছে প্রায় ৯৮ হাজার দেশীয় ৪জি টাওয়ার (BSNL 4G)। এরপরে যুদ্ধকালীন তৎপরতায় আরও লাখ খানেক বসানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্বের মধ্যে ভারত এখন সুইডেন, ডেনমার্ক, চিন ও দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়ে পড়ল একেবারে ঘরোয়া প্রযুক্তিতে ৪জি (BSNL 4G) চালু করে। এটা শুধু একটা নতুন পরিষেবা নয়, এটা হল আত্মনির্ভর ভারতের ডিজিটাল দৌড়ের প্রমাণ। আর মজার ব্যাপার কী জানেন? বিএসএনএলের দামেও রয়েছে ‘দেশপ্রেম’। কারণ, যেখানে প্রাইভেট কোম্পানিগুলি ৪জি-তে খরচ বাড়িয়ে দিচ্ছে, BSNL বলছে, “আমরা ৩০-৪০ শতাংশ সস্তায় পরিষেবা দেবো!” মানে আপনি পকেট বাঁচিয়ে দ্রুত নেট পাবেন।
বর্তমানে প্রায় ৯০ লক্ষ গ্রাহক এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। শুধু ৪জি (BSNL 4G) নয়, ভবিষ্যতে BSNL চোখ রেখেছে ৫জি এবং ৬জির দিকেও। কিন্তু এখন ফোকাস একটাই, পুরোদমে ৪জি চালাও, দেশ ডিজিটাল করো!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
