Independence Day: স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নিরাপত্তা ত্রুটি, পুলিশের সঙ্গে সেলফি তুলল জঙ্গি, কেউ বুঝতেই পারলেন কিছু

দেশ

নিউজ পোল ব্যুরো: হাতে গোনা কয়েকদিন পরেই রয়েছে স্বাধীনতা দিবস (Independence Day)। কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে লালকেল্লা চত্বর। কারণ এই লালকেল্লা (Red Fort) থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই আবহেই হঠাৎ করে লালকেল্লার মধ্যে প্রবেশ করল ‘ডামি জঙ্গি’। এমনকি বোমা নিয়ে পুলিশের সঙ্গে ছবিও তুলেছে। এই ঘটনার পর লালকেল্লায় নিরাপত্তায় গলদ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে। স্বাধীনতা দিবসের আগে লাল কেল্লায় মক ড্রিলের মধ্যে, দিল্লি পুলিশের স্পেশাল সেলের একজন ‘ডামি জঙ্গি’ সেজে নকল বিস্ফোরক বহন করে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য শিশুদের বিভাগে প্রবেশ করে, কিন্তু তাকে সনাক্ত করা যায়নি।

লালকেল্লায় নিরাপত্তা নিয়ে মহড়া চলাকালীন এটি তৃতীয় নিরাপত্তা ত্রুটি। ওই ডামি জঙ্গি কেবল লালকেল্লা চত্বরে প্রবেশ করেনি বরং সে পুলিশের সঙ্গে সেলফি তুলেছে, ভিদিও রেকর্ড করেছে। পুটি কমিশনার অফ পুলিশ (উত্তর) রাজা বান্থিয়া সংবাদমাধ্যকে বলেছেন, “কোনও ত্রুটি-বিচ্যুতি এড়াতে আমরা এগুলি চালিয়ে যাচ্ছি, এবং আমরা বেশ কয়েকটি সফল মহড়া পরিচালনা করেছি যেখানে নকল অপারেটিভদের ধরা পড়েছে।” আরেকজন কর্মকর্তা জানিয়েছেন যে তারা কমপক্ষে অনেকগুলি সফল মক ড্রিল পরিচালনা করেছেন। তাঁর কথায়, “লালকেল্লার নিরাপত্তা নিশ্চিত করতে লাগাতার মক ড্রিল চলছে। এটা সেই মক ড্রিলেরই একটি অংশ। নিরাপত্তায় যাতে কোনও রকম গলদ না থাকে তা নিশ্চিত করা পর্যন্ত এই মকড্রিল জারি থাকবে। গলদ থাকলেও এর আগে আমরা একাধিকবার সফল হয়েছে। বহুবার মকড্রিলে ডামি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫টি মক ড্রিল হয়েছে এখানে।”

আরও পড়ুন: Asim Munir: ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি আমেরিকা থেকে, পাক সেনাপ্রধান আসিম মুনিরের মুখে চরম উসকানি!

এর আগে স্বাধীনতা দিবসের (Independence Day) জন্য ৫ আগস্ট, দিল্লি পুলিশ জানায় লাল কেল্লায় নিরাপত্তা মহড়ার সময় একটি ডামি বোমা পাওয়া যাওয়ায় কনস্টেবল এবং হেড কনস্টেবল সহ সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত পুলিশ সদস্যদের লাল কেল্লার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, “শনিবার স্পেশাল সেলের একটি দল একটি মহড়া চালিয়েছিল যেখানে তারা একটি ডামি বোমা নিয়ে সাদা পোশাকে লাল কেল্লা প্রাঙ্গণে প্রবেশ করেছিল। সেই সময়, লাল কেল্লার নিরাপত্তার জন্য মোতায়েন করা পুলিশ সদস্যরা বোমাটি খুঁজে পেতে পারেনি, যার কারণে তাদের বরখাস্ত করা হয়েছিল।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole