নিউজ পোল ব্যুরো: আরব সাগর (Arabian Sea) যেন রণভূমি! ঠিক যেন দাবানলের আগুনের আগে নিস্তব্ধতা। একই সঙ্গে, মাত্র ৬০ নটিক্যাল মাইল ব্যবধানে পৃথক নৌমহড়ায় অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান (India-Pakistan)। অপারেশন ‘সিঁদুর’-এর (Operation Sindoor) রেশ না কাটতেই ফের দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে।
ভারতীয় নৌসেনা (Indian Navy) ১১ ও ১২ অগাস্ট গুজরাটের পোরবন্দর ও ওখা উপকূলে শুরু করছে ব্যাপক নৌ-মহড়া। একই সময়েই আরব সাগরের (Arabian Sea) অন্য প্রান্তে পাক নৌসেনাও ঘোষণা করেছে নিজেদের মহড়া। পাক বায়ুসেনার তরফে ওই অঞ্চলের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দুই দেশই যেন শক্তিপরীক্ষার জন্য মুখোমুখি!
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি নিছক কাকতালীয় নয়— বরং এটা স্পষ্ট বার্তা। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন যখন তুঙ্গে, তখন একইদিনে ও প্রায় পাশাপাশি এলাকায় এই যুদ্ধ-মহড়া কোনও সাধারণ সামরিক মহড়া নয়, বরং একে অপরকে চাপে রাখার কৌশল।
এই উত্তেজনার উৎসে রয়েছে সম্প্রতি সংঘটিত অপারেশন সিঁদুর (Operation Sindoor)। যেখানে ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় বায়ুসেনার অভিযানে পাকিস্তানের ৬টি যুদ্ধবিমানও ধ্বংস হয়। পরবর্তী সময়ে এই অভিযানের পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নৌবাহিনী প্রধানকে বলেন, “আপনার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছি। চিন্তা করবেন না, আরও একটি সুযোগ পাবেন।” যা কার্যত এক ইঙ্গিত ছিল। করাচির দিকে পরিকল্পিত নৌ-আক্রমণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল।
এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের পৃথক নৌমহড়া স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা ঘনীভূত করছে। সামরিক কৌশল, আঞ্চলিক প্রতিপত্তি আর আন্তর্জাতিক নজরের সামনে এখন আরব সাগর (Arabian Sea), যেখানে প্রতিটি তরঙ্গ যেন যুদ্ধের বার্তা বয়ে আনছে। যুদ্ধ না হলেও, যুদ্ধের প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
