Asim Munir: ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি আমেরিকা থেকে, পাক সেনাপ্রধান আসিম মুনিরের মুখে চরম উসকানি!

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ফ্লোরিডার (Florida) এক অভিজাত নৈশভোজ থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর বার্তা ছুঁড়লেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir)। নাম না করলেও তার বক্তব্যে যে ভারতের প্রতিই আঙুল তোলা হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক বিশ্লেষকদের। তিনি বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে যাচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই ধ্বংস হব।” এই মন্তব্য শুধু বিপজ্জনক নয়, আন্তর্জাতিক রাজনীতিতে অশনি সংকেত বলেই মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন: Air India: ভাগ্যের জোরে বেঁচে ফেরার ঘটনা, ফের আতঙ্ক এয়ার ইন্ডিয়ার উড়ানে,চেন্নাই বিমানবন্দরে দুর্ঘটনা এড়াল AI2455

রবিবার ফ্লোরিডার (Florida) ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে সেনাপ্রধান মুনির (Asim Munir) জানান, পাকিস্তানের (Pakistan) হাতে পর্যাপ্ত মিসাইল আছে এবং তারা প্রস্তুত, যে কোনও সময় ভারতের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করতে পারে। যদিও সরাসরি ভারতের নাম নেননি তিনি, তবে তার আক্রমণের নিশানা যে ভারত, তা স্পষ্ট তার মন্তব্যে। বিশেষ করে তিনি যখন বলেন, “সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। ভারত যদি নতুন বাঁধ তৈরি করে, আমরা ১০টা মিসাইল ছুড়ে সেটা গুঁড়িয়ে দেব।”

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই উত্তেজনা বেড়েছে ভারত-পাক (India-Pakistan) সম্পর্কের ক্ষেত্রে। সেই ঘটনার পরেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয়, যার ফলে পাকিস্তানে (Pakistan) চরম জলসংকট দেখা দেয়। এই প্রেক্ষাপটেই এমন মন্তব্য করলেন মুনির (Asim Munir) , যেটি একদিকে উসকানিমূলক, অন্যদিকে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের সামিল।

বিশ্লেষকদের মতে, আমেরিকার (America) মাটি থেকে এমন উগ্র ভাষায় তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার ঘটনা অভূতপূর্ব। এতে শুধুই ভারত নয়, উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও। বিশেষ করে যখন পাক সেনাপ্রধান মার্কিন সামরিক নেতার অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন বার্তা দেন, তখন এর কূটনৈতিক গুরুত্ব ও প্রভাব আরও বেড়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole