নিউজ পোল ব্যুরো : সামনেই রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়েই উত্তাল দিল্লির রাজপথ। SIR-এর নামে কমিশন ‘ভোটচুরি’ করছে বলে অভিযোগ বিরোধীদের। এই ইস্যু নিয়েই কমিশন ঘেরাও অভিযান করে বিক্ষোভ দেখাতে থাকেন ইন্ডিয়া জোটের সদস্যরা। ভোট চুরির প্রতিবাদেই চলছে বিক্ষোভ। বিরোধীদের আটকাতে পুলিশের দেওয়া ব্যারিকেড টপকালেন অখিলেশ যাদও, মহুয়া মইত্র। পাশাপাশি অন্যান্য বিরোধীরা ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন।
প্রায় ২০০ সাংসদ সকাল সাড়ে ১১টার সময় সংসদের মকর দ্বারে জমায়েত করেন । সোমবার সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিরুদ্ধে তীব্র জনবিক্ষোভের পর দিল্লি পুলিশ কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ বিরোধী সাংসদদের আটক করে। আটক করার পরেই সংবাদমাধ্যমকে রাহুল বলেন, “ওরা কথা বলতেই চায় না, কারণ ওরা মুখ লুকোতে চাইছে। সত্যিটা গোটা দেশের সামনে চলে এসেছে। এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই। ফলে আমরা চাই সঠিক ভোটার লিস্ট।” সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, প্রতিবাদ মিছিলের জন্য রাজনীতিবিদ এবং দলীয় কর্মীদের ভিড় জমেছে, অনেকেই রাস্তায় বসে রয়েছেন এবং অন্যরা পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের আটকাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে বচসার পরেই দেখা যায় সপা প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ব্যারিকেড টপকাতে।
পুলিশ বিরোধীদের মিছিল আটকাতে পুলিশ সংসদ ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে, ব্যারিকেড তৈরি করে (যেখানে আক্রমণাত্মক বিক্ষোভকারীরা ওঠার চেষ্টা করেছিল) এবং বিরোধী রাজনীতিবিদ এবং দলীয় কর্মী সহ শতাধিক মানুষদের আটকাতে একটি ছোট বাহিনী ঘেরাও করার জন্য বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে। পুলিশি বাধা দিতেই কংগ্রেস সাংসদদের রাস্তাতেই বসে পড়তে দেখা যায় । অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা-সহ তৃণমূলের অন্যান্য সাংসদরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
