Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদে একসুরে মোদী ও ইসিবা, পহেলগাঁও হামলার নিন্দায় উত্তাল টোকিও!

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বিরুদ্ধে মোদী (Narendra Modi) সফরে এবার জোরদার বার্তা জাপানের! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান (Japan) সফরের মাঝেই পহেলগাঁও হামলার কড়া ভাষায় নিন্দা করল টোকিও (Tokyo)। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিল উদিত সূর্যের দেশ।

আরও পড়ুন: India-Japan: ভারত-জাপান জোটের মহাজাগতিক ‘নীল নকশা’, চাঁদের পথেও যুগ্ম অভিযান, মোদীর সফরে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা

দু’দিনের সফরে জাপানে গেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে এক যৌথ বিবৃতি জারি হয়, যেখানে স্পষ্টভাবে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) উল্লেখ করে সন্ত্রাসবাদকে একযোগে দমন করার অঙ্গীকার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৫ জন ভারতীয় পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা নিহত হন। তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে রয়েছে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-সহ একাধিক পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন।

জাপান ও ভারত (India-Japan) যৌথভাবে দাবি জানিয়েছে, শুধু হামলাকারীদের শাস্তি নয়, আল কায়দা, আইএস, লস্কর-ই-তইবা ও তাদের ছায়া সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী জঙ্গি কার্যকলাপ বন্ধে।রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষক দলের সাম্প্রতিক রিপোর্টেও ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-এর সক্রিয়তার প্রমাণ রয়েছে। ফলে, এই সফরের মাধ্যমে কূটনৈতিকভাবে পাকিস্তান যে চাপে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় বাহিনীর প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। হামলার পরপরই চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), মাত্র ২২ মিনিটে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস। পরে, ‘অপারেশন মহাদেব’-এ খতম করা হয় মূল হামলাকারীদের। এদিকে, মোদীর জাপান সফরে শুধুই সন্ত্রাস নয়, খনিজ, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত-জাপান কৌশলগত অংশীদারিত্বে এই সফর যে মোড় ঘোরানো অধ্যায় হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole