নিউজ পোল ব্যুরো: মার্কিন বাণিজ্য-রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে গেল টোকিওতে (Tokyo)। দু’দিনের জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক দৌত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেন। জাপানের (Japan) প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যেমন তৈরি হল ১০ ট্রিলিয়ন ইয়েনের বিশাল বিনিয়োগ (India-Japan) পরিকল্পনা, তেমনি চাঁদের দক্ষিণ মেরুতে যৌথ অভিযান চালানোর চুক্তিতে স্বাক্ষর করল ইসরো (ISRO) ও জাপানের মহাকাশ সংস্থা জাক্সা।
আরও পড়ুন: Vladimir Putin: চিনে মোদীর সঙ্গে সাক্ষাৎ-এর পরেই ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
এই মেগা বিনিয়োগ (Investment) শুধুই আর্থিক নয়! এটি ভারতের খনিজ, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে জাপানের গভীর আগ্রহ এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার প্রতিফলন। যৌথ বিবৃতিতে দুই দেশই তাদের ‘নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব’ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি (Bikram Misri) জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই এই অংশীদারিত্বের রূপরেখা তৈরি হয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়টি রচিত হয়েছে মহাকাশ বিজ্ঞান নিয়ে। চন্দ্রযান-৫ মিশনে ইসরো ও জাক্সা একযোগে অভিযান চালাবে চাঁদের দক্ষিণ মেরুতে। খোঁজ চলবে জলের অস্তিত্বের, যা ভবিষ্যতের জন্য এক বিপ্লবী পদক্ষেপ হতে পারে। এছাড়াও মোদী-ইশিবা একসঙ্গে বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে সেন্ডাই গিয়েছেন, যেখানে ৩৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম হয়েছে অতি আধুনিক প্রযুক্তিতে মাত্র কিছু সময়েই। এই সফরের মধ্য দিয়ে ভারত-জাপান (India-Japan) সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে প্রযুক্তি, কৌশল, মহাকাশ ও অর্থনীতি মিলেমিশে (India-Japan) তৈরি হচ্ছে এক শক্তিশালী ভবিষ্যতের রূপরেখা। জাপান সফরের পর মোদীর পরবর্তী গন্তব্য চিন, যেখানে এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় বসার কথা। বোঝাই যাচ্ছে, বৈশ্বিক মঞ্চে ভারতের ভূমিকাকে আরও জোরদার করতেই এই সুনিপুণ কূটনৈতিক চাল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
