Metro In Dino OTT Release : ২৯ আগস্ট নেটফ্লিক্সে আসছে ‘মেট্রো ইন দিনো’, প্রেমের নতুন গল্পে তারকাদের মেলা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: গত ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর(Anurag Basu) পরিচালনায় নির্মিত মেট্রো ইন দিনো(Metro In Dino)। ৯০-এর দশকের আবেগ, সম্পর্কের জটিলতা আর মেট্রো-নগরীর ভিড়ভাট্টা মিলিয়ে ছবিটি দর্শকদের নিয়ে গিয়েছিল এক অন্যরকম যাত্রায়। হলঘরে যারা এই অভিজ্ঞতা নিতে পারেননি, তাদের জন্য সুখবর এবার ছবিটি আসছে ডিজিটাল পর্দায়(OTT)।

আরও পড়ুন: Sunny Leone: চারবার ব্যর্থতার পর মাতৃত্ব জয়, সানি লিওনের স্পষ্ট স্বীকারোক্তি

নেটফ্লিক্সে(Netflix) আগামী ২৯ আগস্ট থেকে স্ট্রিমিং হবে এই বহু তারকা-খচিত সিনেমাটি। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি সোশ্যাল মিডিয়ায়(Social Media) শেয়ার করেছে সিনেমার পোস্টার। ক্যাপশনে লেখা হয়েছে, “এই মেট্রো এখন প্ল্যাটফর্মে পৌঁছেছে, তাদের প্রেমের গল্প এখন তোমার।”অভিনয়ে রয়েছেন সারা আলি খান(Sara Ali Khan), আদিত্য রায় কাপুর(Aditya Roy Kapur), নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা(Konkona Sen Sharma), পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripath এবং আলি ফজল(Ali Fazal)। এই ছবিকে ২০০৭ সালের জনপ্রিয় লাইফ ইন মেট্রো-র তৃতীয় কিস্তি ধরা হচ্ছে। তবে এটিকে পুরোপুরি সিক্যুয়েল বলা যাবে না, কারণ এবার গল্প আবর্তিত হয়েছে তিন প্রজন্মের প্রেমকে ঘিরে।

দ্বিতীয় পর্ব লুডো বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল, আর এবার সেই ধারাই এগিয়ে নিয়ে যেতে চাইছেন পরিচালক। ছবির সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন কিছু স্মৃতিও।

প্রয়াত অভিনেতা ইরফান খান ও গায়ক কে কে-র অনুপস্থিতি পরিচালক অনুরাগ বসু ও কঙ্কনা সেন শর্মার মনে নস্ট্যালজিয়া ফিরিয়ে আনে। অনুরাগ জানিয়েছেন, ইরফানই প্রথম এই কাহিনির দ্বিতীয় অংশের পরামর্শ দিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণ সেই ভাবনাকে অন্য পথে নিয়ে যায়।এ ছবির আরেক বড় আকর্ষণ নিঃসন্দেহে প্রীতমের সঙ্গীত। লাইফ ইন মেট্রো-তে যেমন তার সুর দর্শকদের হৃদয় ছুঁয়েছিল, তেমনই এবারও আবেগমাখা সুর ভেসে উঠবে আপনার মুঠোফোনের পর্দায়, ফিরিয়ে আনবে পুরনো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole