Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’ ফিরছে নতুন চমক নিয়ে, সৌরভের নয়া ইনিংস শুরু টেলিভিশনে?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ এক দশক পর আবারও ফিরছে বিতর্ক, উত্তেজনা আর গ্ল্যামারে মোড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বাংলা বিগ বস’ (Bigg Boss Bangla)। ২০১৩ সালে প্রথম মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঞ্চালনায় বাংলার পর্দায় পা রেখেছিল এই শো। দুই সিজনের পর তা বন্ধ হয়ে গেলেও, এ বার স্টার জলসার পর্দায় নতুন রূপে ফিরছে ‘বিগ বস’।

আরও পড়ুনSayani Ghosh: নীল-সাদা শাড়িতে সংসদে সায়নী! সাজেই রাজনীতি? কি বার্তা দিতে চাইলেন?

আর সঞ্চালনার দায়িত্বে থাকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এত দিন যিনি জি বাংলার ‘দাদাগিরি’ (Dadagiri)-র মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন, এবার সেই ‘দাদা’কেই দেখা যাবে নতুন ভূমিকায়। শোনা যাচ্ছে, স্টার জলসায় শুধু ‘বিগ বস’ নয় (Bigg Boss Bangla), ‘দাদাগিরি’র নতুন সিজনও উপস্থাপন করবেন সৌরভ। দুই শো মিলিয়ে তার আয় কয়েক কোটিতে পৌঁছেছে বলে খবর, যা সলমন খানের পারিশ্রমিকের কাছাকাছি।

এবারের সিজনে কারা থাকছেন? টেলিপাড়ার জল্পনায় উঠে এসেছে বেশ কিছু চেনা মুখের নাম। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা ও নীল ভট্টাচার্যর নাম ঘুরছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। যদিও সুদীপ্তা জানান, “এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, আমিও শুনেছি শুধু।”

তবে এসব জল্পনাই যেন শোরগোল বাড়িয়ে দিচ্ছে। হিন্দি ‘বিগ বস ১৯’-এর সঙ্গেও সময়ের তফাত থাকলেও, বাংলায় অনুষ্ঠানটি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। প্রতিযোগী তালিকা, নতুন সেট ডিজাইন ও কনসেপ্ট সব মিলিয়ে এবার বাংলা ‘বিগ বস’ (Bigg Boss Bangla) নিয়ে প্রত্যাশার শেষ নেই দর্শকমহলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT