নিউজ পোল ব্যুরো: তিন খানের (Bollywood actor) সমীকরণ বরাবরই বলিউডপ্রেমীদের কাছে রোমাঞ্চের বিষয়। শাহরুখ খান, সলমন খান ও আমির খান এই তিন মহাতারকার একসঙ্গে কোনও ছবিতে দেখা মেলে না প্রায়ই। অথচ তাঁদের এক ফ্রেমে দেখা মানেই উচ্ছ্বাসের ঝড়। এমনই এক মুহূর্ত ধরা পড়ল সৌদি আরবের রিয়াদে, যেখানে একসঙ্গে দেখা গেল তিন খানের (Bollywood actor) হাস্যোজ্জ্বল উপস্থিতি।
আরও পড়ুন:Premananda Maharaj: গুরুতর অসুস্থ প্রেমানন্দজি মহারাজের জন্য কিডনি দান করতে চান আজাজ খান
১৬ অক্টোবর রিয়াদের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ, সলমন ও আমির। তাঁদের সঙ্গে ছিলেন জনপ্রিয় ইউটিউব তারকা ও নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। তিন খানের (Bollywood actor) সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন মিস্টার বিস্ট নিজেই, সঙ্গে প্রশ্ন রাখেন ভারতীয়দের উদ্দেশে—“আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?” মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে।
ছবিতে দেখা যাচ্ছে, মিস্টার বিস্টের ডান পাশে শাহরুখ খান, বাঁ পাশে সলমন ও আমির। শাহরুখ, আমির এবং মিস্টার বিস্ট কালো পোশাকে সজ্জিত, আর সলমন খানকে দেখা যায় ধূসর রঙের ব্লেজ়ার ও প্যান্টে। অনুরাগীদের মতে, এই এক ফ্রেমই ‘বলিউড ইতিহাসের বিরলতম ছবি’। এক নেটাগরিক লিখেছেন, “অম্বানীর পর হয়তো মিস্টার বিস্টই পারলেন তিন খানের (Bollywood actor) মিলন ঘটাতে!” এই ছবির রেশ ছড়িয়ে পড়েছে বলিউড মহলেও। অনেকে বলছেন, ভবিষ্যতে হয়তো মিস্টার বিস্টের কোনও আন্তর্জাতিক প্রকল্পে তিন খানকে দেখা যেতে পারে। যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এমন সম্ভাবনা নিয়েই জল্পনা তুঙ্গে।
উল্লেখযোগ্য, সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় মুক্তি পেয়েছে সিরিজ় দ্য ব্যাডস অফ বলিউড, যেখানে শাহরুখ, সলমন ও আমির সংক্ষিপ্ত উপস্থিতিতে ছিলেন। কিন্তু তিন জনকে একই দৃশ্যে দেখা যায়নি। তাই সৌদি আরবে মিস্টার বিস্টের ছবিতে তাঁদের একসঙ্গে দেখা পাওয়াই এখন অনুরাগীদের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। তিন খানের (Bollywood actor) এই এক ফ্রেম যেন প্রমাণ করে দিল—বলিউডে প্রতিযোগিতা যতই হোক, বন্ধুত্ব আর ঐক্যের আলো এখনও ম্লান হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
