নিউজ পোল ব্যুরো: ধর্মীয় গুরু প্রেমানন্দজি মহারাজের (Premananda Maharaj) অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন তিনি। নিয়মিত ডায়ালিসিসের উপর নির্ভর করেই চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। ফুলে উঠেছে মুখ, চোখ, এবং তিনি নিজেও এক ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘যাওয়ার সময় এসে গিয়েছে।’’
আরও পড়ুন:Pankaj Dheer: কর্ণের অমর মুখ পঙ্কজ আর নেই! স্মৃতিচারণে ভীষ্ম মুকেশ খন্না
এই খবরেই যেন কেঁপে উঠেছেন ভক্ত, অনুরাগী ও শ্রদ্ধাভাজনরা। তাঁদের মধ্যেই রয়েছেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী ও বলিউড অভিনেতা আজ়াজ খান। জেল থেকে মুক্তি পাওয়ার পর নিজের জীবনে এক অন্য রকম মোড় নিয়েছেন আজ়াজ। তাঁর কথায়, ‘‘প্রেমানন্দজি মহারাজ (Premananda Maharaj) এমন একজন মানুষ যিনি কখনও অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, কাউকে ঘৃণা বা হিংসার পথে ঠেলে দেননি।’’ তাই গুরুতর অসুস্থ অবস্থায় এই আধ্যাত্মিক গুরুর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো পোস্ট করে আজ়াজ সকলকে অনুরোধ করেছেন, সবাই যেন প্রেমানন্দজি মহারাজের (Premananda Maharaj) আরোগ্যের জন্য প্রার্থনা করেন। ভিডিয়োয় তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘‘আমার আর মহারাজের রক্ত যদি মিলে যায়, আমি কিডনি দান করতে চাই। উনি যেন ১০০ বছর বাঁচেন, ভারত ও আমাদের আশীর্বাদ দিন।’’ সেই সঙ্গে তিনি মহারাজের সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেন।
প্রেমানন্দজি মহারাজের (Premananda Maharaj) ভক্তরা ইতিমধ্যেই তাঁর দ্রুত সুস্থতার জন্য নানা জায়গায় প্রার্থনা, যজ্ঞ ও সেবা কর্ম শুরু করেছেন। মহারাজের প্রতি আজ়াজের এই মানবিক আবেদন অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে লিখছেন, ধর্ম বা জাত নয়, মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোই আসল ধর্ম।
এক সময় একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আজ়াজ খান— ধর্ষণ থেকে মাদক পাচার, বহুবিবাহের মতো অভিযোগে কেটেছে তাঁর জীবন। কিন্তু আজ তাঁর এই সহানুভূতিশীল উদ্যোগ যেন নতুন দিক উন্মোচন করেছে। অসুস্থ প্রেমানন্দজি মহারাজের (Premananda Maharaj) পাশে দাঁড়িয়ে আজ়াজ যে মানবতার পাঠ দিলেন, তা সমাজের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে রইল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
