Mimi Chakraborty: বেআইনি বেটিং অ্যাপ ঘিরে জেরায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, টাকার লেনদেন খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা

দেশ পেজ 3 রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভারতে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচার ঘিরে তোলপাড় চলছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে এবার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিযোগ, নিষিদ্ধ 1xBet নামক বেটিং অ্যাপটির প্রচারে যুক্ত ছিলেন মিমি এবং সেই সূত্রে তিনি পেয়েছেন আর্থিক লাভ। আজ, সোমবার (Monday) দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দিলেন তিনি (Mimi Chakraborty)।

আরও পড়ুন: Amit Shah Ahmedabad : আহমেদাবাদ শীঘ্রই ভারতের ‘ক্রীড়া রাজধানী’ হয়ে উঠবে, বলছেন অমিত শাহ

সূত্রের দাবি, মিমি (Mimi Chakraborty) ওই বেআইনি অ্যাপের প্রোমোশনের মাধ্যমে কত টাকা পেয়েছেন, সেই টাকাগুলি কোন অ্যাকাউন্টে ঢুকেছে, আদৌ কোনও চুক্তিপত্র ছিল কি না – তা জানতে চাইছে তদন্তকারীরা। বেআইনি আর্থিক লেনদেন এবং ডিজিটাল মাধ্যমে প্রতারণার আশঙ্কা থেকেই তদন্ত জোরদার করেছে ইডি (Enforcement Directorate)।তবে এই মামলায় শুধু মিমিই নন, তলব করা হয়েছে আরও এক বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। তাকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও ইডি একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে।

ইডির নজরে রয়েছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। গুগল, ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে এই অ্যাপের প্রচার ও বিজ্ঞাপন চলেছে বলেও অভিযোগ। এই মাধ্যমগুলির সাহায্যে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে অ্যাপটির প্রচার। প্রসঙ্গত, ভারতে অনলাইন বেটিং নিষিদ্ধ, এবং তা প্রচার করাও আইনত দণ্ডনীয়। তার মধ্যেই মিমি চক্রবর্তীর মতো জননন্দিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের এই ধরনের প্রচারে জড়ানো নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে মিমির দাবি কী এবং তিনি ইডির প্রশ্নের কী উত্তর দেন, তা এখন তদন্তের দিকনির্দেশ ঠিক করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole