নিউজ পোল ব্যুরো: পালাবার পথ নেই! অবশেষে ফের আইনের জালে জড়ালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। একের পর এক বিতর্কিত ঘটনায় নাম জড়ানো রাজ এবার ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধদমন শাখা (UW)-র সমন অনুযায়ী তাঁকে সোমবার হাজিরা দিতে হবে সংস্থার দফতরে।
আরও পড়ুন:France: বিশ্বের আজব এক জায়গা জন্ম আছে, মৃত্যু নেই! সারপোরেনেক্স গ্রামে আজব নিষেধাজ্ঞা
সূত্রের খবর, ইতিমধ্যেই গত ১০ সেপ্টেম্বর ইওডব্লিউ-র তরফে নোটিস পাঠানো হয়েছিল রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুটা সময় চেয়ে নেন তাঁর আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করলেও তদন্তকারীরা স্পষ্ট জানিয়ে দেন, আর বিলম্ব নয়, ১৫ সেপ্টেম্বর তাঁকে যেকোনও অবস্থায় হাজিরা দিতেই হবে। এরই মধ্যে শিল্পা ও রাজের সাম্প্রতিক ভ্রমণ সংক্রান্ত নথি খতিয়ে দেখে সংস্থা তাঁদের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ (Lookout Notes) জারি করেছে। ফলে দেশের বাইরে যাওয়ারও কোনও সুযোগ আর নেই রাজ-শিল্পার কাছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের অগস্ট মাসে জুহুর এক বাসিন্দা এবং বিনিয়োগ সংস্থা ‘অ্যাস্ট্রা ফাইন্যান্স’-এর কর্ণধার দীপক কোঠারি (Deepak Kothari) থানায় অভিযোগ দায়ের করেন শিল্পা ও রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা বিনিয়োগের অজুহাতে সংস্থা থেকে ৬০ কোটি টাকা ঋণ নেন এবং প্রতিশ্রুতি দেন নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ ফেরত দেবেন। কিন্তু সময় পার হলেও অর্থ ফেরত দেননি দম্পতি। বরং অভিযোগকারীর দাবি, টাকার একটি বড় অংশ ব্যক্তিগত কারণে খরচ করেছেন তাঁরা। বারবার অনুরোধ সত্ত্বেও শিল্পা-রাজের কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হন কোঠারি।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ফের চর্চায় চলে আসেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। মনে করিয়ে দেওয়া যায়, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় আগেও গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হেফাজতে কাটাতে হয়েছিল তাঁকে। তার পর ধীরে ধীরে আবার ছবির দুনিয়ায় ফেরা শুরু করেছিলেন রাজ। একের পর এক পঞ্জাবি ছবিতে কাজ করেছেন, এমনকি সলমন খানের রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এ তাঁর অংশগ্রহণ নিয়েও জল্পনা ছিল। কিন্তু তার মাঝেই ফের বড়সড় বিপদ নেমে এলো তাঁর জীবনে।এখন দেখার বিষয়, কী পদক্ষেপ নেয় ইওডব্লিউ (UW)। শিল্পা-রাজের বিপুল সম্পত্তি ও জীবনযাত্রার আড়ালে থাকা এই আর্থিক তছরুপের মামলা বলিউড মহলেও ইতিম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
