নিউজ পোল ব্যুরো: পৃথিবীতে এমন এক আশ্চর্য গ্রাম আছে যেখানে জন্ম নেওয়া যায়, কিন্তু মৃত্যু একেবারেই নিষিদ্ধ। শুনে অবাক লাগলেও ঘটনাটি বাস্তব। ফ্রান্সের (France) দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম সারপোরেনেক্সে (Sarpourenx) এমনই আজব নিয়ম চালু রয়েছে ২০০৮ সাল থেকে। গ্রামের প্রায় ২৮০ পরিবারের জীবন চলে এক অদ্ভুত বিধিনিষেধের মধ্যে। এখানে যদি কেউ অসুস্থ হয় বা মৃত্যুর কাছাকাছি পৌঁছয়, তবে তাঁকে তড়িঘড়ি গ্রাম ছেড়ে বাইরে নিয়ে যেতে হয়। কারণ এই গ্রামে মৃত্যু হলে তাঁর পরিবারকে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।
আরও পড়ুন:Bratya Basu: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের মৃত্যু, রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন ব্রাত্য বসু
এমন অদ্ভুত সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এক বাস্তব কারণ। সারপোরেনেক্সের (France) সমাধিক্ষেত্র বহু বছর আগে থেকেই পুরো ভর্তি হয়ে গিয়েছিল। নতুন করে জমি অধিগ্রহণের আবেদনও আদালত খারিজ করে দেয়। ফলে মৃতদেহ সমাধিস্থ করার কোনও জায়গা গ্রামে অবশিষ্ট ছিল না। এই অবস্থায় ২০০৮ সালে গ্রামের মেয়র জেরার্ড লালানে ঘোষণা করেন গ্রামে মৃত্যু আইনত নিষিদ্ধ। এরপর থেকে গ্রামের প্রতিটি পরিবার বাধ্য হয়েছে সেই নিয়ম মানতে।

বিধি বলছে, মৃত্যু হলে মৃতদেহকে বাড়িতে আনা যাবে না, এমনকি গ্রামে সমাধি দেওয়াও যাবে না। তাই মৃত্যুর সম্ভাবনা দেখা দিলেই পরিবার আগে থেকেই তাঁকে গ্রামের বাইরে নিয়ে যায়। আশ্চর্যের বিষয়, গত ১৫ বছর ধরে গ্রামে কার্যত কোনও মৃত্যুই ঘটেনি। বরং গ্রামটি এখন বিশ্বজুড়ে পরিচিত একটি “মৃত্যুহীন গ্রাম” হিসেবে। অবশ্যই এই ঘটনা কোনও অলৌকিকতা নয়, বরং প্রশাসনিক জটিলতার ফল। কিন্তু তবুও সারপোরেনেক্সকে (France) ঘিরে মানুষের মধ্যে কৌতূহল প্রবল। জন্ম আছে, কিন্তু মৃত্যু নেই এই গ্রাম তাই আজও বিশ্বের কাছে এক অদ্ভুত বাস্তবতার প্রতীক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
