রেলযাত্রীদের জন্য মেগা উপহার! তত্কালের ঝঞ্ঝাট মেটাতে সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ হলো IRCTC-র সুপারফাস্ট ওয়েবসাইট

oftbeat অফবিট প্রযুক্তি ভ্রমণ

নিউজপোল ব্যুরো:  ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সাইট হ্যাং হওয়া কিংবা তত্কাল টিকিট কাটার সময় পেমেন্ট আটকে যাওয়ার দিন এবার শেষ। ভারতের কোটি কোটি রেলযাত্রীদের জন্য চলে এলো এক দুর্দান্ত সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের অফিশিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটটিকে সম্পূর্ণ নতুন রূপে ও নতুন ডিজাইনে বাজারে নিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ভোলবদলের পর ওয়েবসাইটটি এখন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বা দ্রুত কাজ করবে।

সাধারণত উৎসবের মরশুমে বা সকাল সকাল তত্কাল টিকিট কাটার সময় আইআরসিটিসি-র সাইট স্লো হয়ে যাওয়ার যে চরম সমস্যা যাত্রীরা ফেস করতেন, নতুন প্রযুক্তির ছোঁয়ায় এবার সেই ঝঞ্ঝাট এক ঝটকায় দূর হতে চলেছে। নতুন এই ওয়েবসাইটে বুকিং ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে একসঙ্গে লাখ লাখ মানুষ লগ-ইন করলেও সাইট ক্র্যাশ করার কোনো ভয় থাকবে না।

শুধুমাত্র গতি বাড়ানোই নয়, সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই রিডিজাইন করা ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে বেশ কিছু চমকপ্রদ ফিচার্স। এখন খুব সহজেই ট্রেনের রুট, সিটেরavailability এবং টিকিটের স্ট্যাটাস এক পলকেই দেখে নেওয়া যাবে। যারা রেগুলার যাতায়াত করেন, তাদের জন্য টিকিট বুকিংয়ের পুরো প্রসেসটিকে অনেক সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি করে তোলা হয়েছে। এককথায়, ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে রেলের টিকিট কাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও মসৃণ করতে কেন্দ্রের এটি একটি দারুণ মাস্টারস্ট্রোক। রেলের এই নতুন ওয়েবসাইট চালুর ফলে সাধারণ মানুষের সময় যেমন বাঁচবে, তেমনই দালালি রাজ রুখতেও এটি বড় ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল