Africa’s human ancestors :গ্রিসের প্রাচীন খুলি প্রকাশ করল হোমো হাইডেলবার্গেনসিসের ইতিহাস

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: ৬০ বছরেরও বেশি সময় আগে গ্রিসের পেত্রালোনা(Africa’s human ancestors) গুহায় পাওয়া একটি রহস্যময় খুলি নিয়ে দীর্ঘদিন গবেষণা চলছিল। ১৯৬০ সালে এই খুলি গুহার দেওয়ালে লেগে থাকা অবস্থায় আবিষ্কৃত হয়েছিল। সঠিক উৎস শনাক্ত করতে বিজ্ঞানীরা বছরের পর বছর ব্যর্থ হয়েছিলেন। তবে সম্প্রতি ইউরেনিয়াম-থোরিয়াম ডেটিংয়ের (uranium-thorium dating) মাধ্যমে জানা গিয়েছে, খুলি অন্তত ২,৮৬,০০০ বছরের পুরনো। এর আগে ধারণা করা হয়েছিল এটি ১,৭০,০০০ থেকে ৭,০০,০০০ বছরের পুরনো।

আরও পড়ুন: Possible Signs Of Alien Life: ভিনগ্রহে জীবাণুজীবনের সম্ভাবনা উসকে দিল বিজ্ঞানীদের

গবেষকরা মনে করেন, এই খুলি হোমো হাইডেলবার্গেনসিস (Homo heidelbergensis) গোষ্ঠীর সদস্যের। এই গোষ্ঠী ৩,০০,০০০ থেকে ৬,০০,০০০ বছর আগে আফ্রিকায়(Africa) বিকশিত হয়েছিল এবং প্রায় ৫,০০,০০০ বছর আগে ইউরোপে চলে আসে। ‘জার্নাল অফ হিউম্যান ইভোলিউশন’-(human evolution )এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, আকৃতিগত দিক থেকে পেত্রালোনার হোমিনিনটি হোমো সেপিয়েন্স বা নিয়ান্ডারথালদের চেয়ে স্বতন্ত্র এবং আরও আদিম। নতুন এই সময়কাল প্রমাণ করে যে, ইউরোপে নিয়ান্ডারথালদের পাশাপাশি হোমো হাইডেলবার্গেনসিসও(Homo Heidelbergensis) বাস করত।

পেত্রালোনা(Petralona)গুহা গ্রিসের থেসালোনিকি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষত্ব হলো খুলি ক্যালসাইটের একটি আস্তরণের সঙ্গে লেগে ছিল, যা দেখতে শিংয়ের মতো। খুলির আকার বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন, এটি একজন পুরুষের খুলি, তাই নামকরণ করা হয়েছে “পেত্রালোনা ম্যান”।

রহস্যজনকভাবে, এই গ্রিক খুলির মিল আফ্রিকার(Africa) জাম্বিয়ার কাবওয়ে গুহায় পাওয়া খুলির সঙ্গে রয়েছে। কাবওয়ে খুলি প্রায় ৩,০০,০০০ বছরের পুরনো এবং সাধারণত এটিকে হোমো হাইডেলবার্গেনসিস হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এই গবেষণা মানব ইতিহাসে নতুন আলো ফেলে, দেখাচ্ছে ইউরোপে নিয়ান্ডারথালদের পাশাপাশি আরও প্রাচীন এবং স্বতন্ত্র হোমিনিনের বসবাস ছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole