Paneer Recipe :ঝাল-মিষ্টি গোলমরিচে নরম পনির, ভাত-রুটির সেরা সঙ্গী

অফবিট

নিউজ পোল ব্যুরো: বাংলার রান্নাঘরে পনিরের(Paneer)জায়গা এখন একেবারেই পাকাপাকি। আগে যেখানে পনির(Paneer) মানেই ছিল উত্তর ভারতের দাওয়াতি রেসিপি, সেখানে এখন বাঙালির ঘরোয়া রান্নাতেও পনির জায়গা করে নিয়েছে। পোস্ত-সর্ষে থেকে পাতুরি পনিরের নানা রকমের রেসিপি আমরা দেখেছি। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে ঝাল-মিষ্টি স্বাদের মরিচ পনির।এই রান্নার বিশেষত্ব হল গোলমরিচের গন্ধে ভরপুর ঝোল আর মশলার অনন্য মিশ্রণ।

আরও পড়ুন: Health News : রক্তচাপ মাপার নিয়মে ত্রুটি? নতুন গবেষণায় চিকিৎসা মহলে বিতর্ক

অন্য পনির রেসিপির(Paneer Recipe) তুলনায় মরিচ পনিরের(Morich Paneer)স্বাদ সম্পূর্ণ আলাদা। নরম পনির(Paneer) গোলমরিচের ঝাঁঝ, ক্যাপসিকামের খাসা স্বাদ, দই আর বাদাম-তিলের ঘনত্বে মিশে যায় অসাধারণভাবে। ফলে এই রেসিপি শুধু ভিন্ন স্বাদের নয়, বরং অতিথি আপ্যায়নের জন্যও নিখুঁত।প্রথমে কাজু, তিল, কাঁচালঙ্কা ও আদা মিহি বেটে নিতে হবে। তারপর সেই মশলার সঙ্গে দই, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা, কসুরি মেথি, নুন ও সামান্য চিনি মিশিয়ে পনির ম্যারিনেট করতে হবে। এই ধাপেই রেসিপির মূল স্বাদ তৈরি হয়। ম্যারিনেট করা পনির রান্না হলে তা থেকে আলাদা সুবাস বেরোয়।

কড়াইয়ে তেল-ঘি গরম করে শুকনো লঙ্কা, জিরে, গরমমশলা ও গোটা গোলমরিচ ফোড়ন দিতে হয়। তারপর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিতে হবে। শেষে ম্যারিনেট করা পনির ঢেলে রান্না করলে ধীরে ধীরে ঝোল ঘন হয়ে আসবে। উপরে ধনেপাতা, লাল লঙ্কা আর গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করলে তা একেবারে রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে।ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে মরিচ পনির(Morich Paneer)। নিরামিষ হলেও এর স্বাদ এত সমৃদ্ধ যে মাংসপ্রেমীরাও একবার খেলে দ্বিতীয়বার চাইবেন। বাংলার রান্নাঘরে উত্তর ভারতের ছোঁয়া থাকলেও মরিচ পনির বাঙালি হাতের ছোঁয়ায় একেবারেই দেশীয় হয়ে উঠেছে। তাই একঘেয়েমি ভাঙতে চাইলে এ রেসিপি হতে পারে সেরা পছন্দ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole