Health News : রক্তচাপ মাপার নিয়মে ত্রুটি? নতুন গবেষণায় চিকিৎসা মহলে বিতর্ক

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: রক্তচাপ মাপার(Blood Pressure) প্রচলিত নিয়ম কতটা নির্ভুল? এই প্রশ্নেই চিকিৎসা মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন(Cambridge University researchers ), কাফ-বেসড(cuff-based) অস্কালটেটরি পদ্ধতিতে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে সিস্টোলিক ব্লাডপ্রেশার সঠিকভাবে মাপা যায় না। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা পিএনএএস নেক্সাস-এ।

আরও পড়ুন: Blackheads: তোয়ালের সহজ কৌশলে ব্ল্যাকহেডস বিদায়: ঘরোয়া যত্নে সাশ্রয় হোক সালোঁর খরচ

বিশ্বজুড়েই কাফ-ব্যান্ড(cuff-based) ব্যবহার করে রক্তচাপ মাপা হয়। এতে হাতের উপরের অংশে চাপ প্রয়োগ করে ধমনি সংকুচিত করা হয়। ধীরে ধীরে চাপ কমালে রক্তপ্রবাহের শব্দ শোনা যায়, আর তার ভিত্তিতেই সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসার নির্ধারণ করা হয়। কিন্তু গবেষকদের দাবি, এই প্রক্রিয়ায় ধমনির ভেতরে রক্তচাপ আসল তুলনায় কিছুটা দেরিতে ফিরে আসে। ফলে সিস্টোলিক প্রেসারের মাপ প্রায়ই কম আসে।গবেষক অনুরাগ আগরওয়ালের মতে, এর সমাধান সহজ রোগীর হাত সামান্য উঁচু করে ধরলেই ডাউনস্ট্রিম প্রেশার কমে না এবং রিডিং হয় তুলনায় নিখুঁত। তবে এ নিয়ে এখনও মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি।

অন্যদিকে, কলকাতার বেশ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক এই গবেষণা নিয়ে সন্দিহান। তাদের মতে, হাত উঁচু করে রেখে রক্তচাপ মাপা বাস্তবে কার্যকর নয়, বরং এতে রোগীর অস্বস্তি বাড়তে পারে। হৃদরোগ বিশেষজ্ঞ ধীমান কাহালির কথায়, “একটি গবেষণার ফল দেখে দীর্ঘদিনের প্র্যাকটিস বদলানো বিজ্ঞানসম্মত নয়।”চিকিৎসকদের পরামর্শ, প্রথাগত নিয়মেই রক্তচাপ মাপা হোক, তবে সঠিক রিডিংয়ের জন্য কিছু সতর্কতা জরুরি রক্তচাপ মাপার অন্তত আধঘণ্টা আগে চা, কফি, এনার্জি ড্রিঙ্ক বা তামাক সেবন এড়াতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

পাশাপাশি বসা, শোওয়া ও দাঁড়ানো এই তিন ভঙ্গিতে রক্তচাপ মেপে গড় বের করলে আরও নির্ভরযোগ্য ফল পাওয়া যায়।সব মিলিয়ে, রক্তচাপ মাপার নতুন পদ্ধতি নিয়ে কৌতূহল তৈরি হলেও বিশেষজ্ঞরা একমত যে, বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণা ও পর্যালোচনা ছাড়া এখনই প্রচলিত প্র্যাকটিস বদলানোর প্রয়োজন নেই।