নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো(Durga Puja 2025) মানেই নতুন পোশাক, গয়না আর চোখে মোহময়ী কাজলের টান। কিন্তু বাজারে পাওয়া কাজলের বেশিরভাগই কেমিক্যালে ভরপুর, যা চোখে জ্বালা, লালচেভাব বা অ্যালার্জির কারণ হতে পারে। তাই আজকাল অনেকেই ভরসা করছেন হার্বাল বা ঘরোয়া কাজলের উপর(Herbal Kajol)।
আরও পড়ুন: Blackheads: তোয়ালের সহজ কৌশলে ব্ল্যাকহেডস বিদায়: ঘরোয়া যত্নে সাশ্রয় হোক সালোঁর খরচ

সহজ কিছু উপকরণ দিয়েই ঘরেই তৈরি করা যায় বিশুদ্ধ, ভেষজ গুণে ভরপুর কাজল।কাস্টর অয়েল, নারকেল তেল, ঘি, তুলসী পাতা কিংবা বাদামের তেলের(castor oil, ghee, and tulsi) মতো উপাদান ব্যবহার করে এই কাজল বানানো হয়। প্রদীপে তেল বা ঘি জ্বালিয়ে তার ওপরে উল্টানো ধাতব থালা রাখলে থালার নিচে প্রাকৃতিক কালি জমে যায়। সেই কালি সংগ্রহ করে সামান্য তেলের সঙ্গে মিশিয়ে নরম পেস্ট তৈরি করলেই হয়ে যায় ঘরোয়া হার্বাল কাজল। পরিষ্কার ছোট ডিব্বায় রেখে চাইলে ফ্রিজে সংরক্ষণ করা যায়।হার্বাল কাজল(Herbal Kajol) চোখকে ঠান্ডা রাখে এবং শুষ্কতা কমায়। বাজারি কাজলের মতো অ্যালার্জি বা জ্বালার ঝুঁকি থাকে না। নিয়মিত ব্যবহার করলে চোখের পাতা ও ভ্রু ঘন হতে সাহায্য করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

পাশাপাশি ধুলোবালি ও রোদ থেকে চোখকে সুরক্ষা দেয় এবং সৌন্দর্য বাড়ায়। ফলে উৎসবের সাজে এটি এক ভিন্ন মাত্রা যোগ করে।ব্যবহারের আগে অবশ্যই হাত এবং অ্যাপ্লিকেটর পরিষ্কার রাখা জরুরি। চোখে সংক্রমণ থাকলে এই কাজল ব্যবহার করা উচিত নয়। আর প্রতিদিন রাতে শোবার আগে চোখ ধুয়ে কাজল তুলে ফেললে কোনো সমস্যা হয় না। দুর্গাপুজোর সাজ সম্পূর্ণ করতে ঘরোয়া হার্বাল কাজল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, চোখের জন্যও নিরাপদ সমাধান হিসেবে কাজ করে।
