Anurager Chhowa Season 2 : চার বছরের যাত্রার ইতি, দর্শকদের সামনে আসছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২

বিনোদন

নিউজ পোল ব্যুরো: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chhowa) শেষ হতে চলেছে তার প্রথম সিজন। প্রায় চার বছরের দীর্ঘ যাত্রায় দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল ‘সূর্য’ ও ‘দীপা’র জুটি দিব্যজ্যোতি দত্ত(Dibyojyoti Datta) ও স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)। তাদের গল্পে গড়ে উঠেছিল ‘সুদীপা’ নামের বিশেষ ফ্যানবেস।

আরও পড়ুন : Herbal Kajol:বাজারি কাজলে ঝুঁকি, প্রাকৃতিক ছোঁয়ায় বানান হার্বাল কাজল

ভালোবাসা, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ সব কিছুর মধ্যেই থেকে গিয়েছে এক অদৃশ্য টান। তবে অবশেষে শেষ হচ্ছে সেই অধ্যায়।শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২(Anurager Chhowa Season 2)। এ বারও গল্পের কেন্দ্রে থাকবেন ‘দীপা’। তবে নতুন সিজনে দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)।

অন্যদিকে, দর্শকের প্রিয় সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত(Dibyojyoti Datta) আর থাকছেন না পর্দায়। ফলে দর্শকদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। নতুন প্রোমোতেও নেই সূর্য-দীপা’র ছায়া। বরং সেখানে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মের গল্প, যেখানে থাকবেন স্বস্তিকার পাশাপাশি রাহুল ঘোষ ও তিয়াসা লেপচা(Rahul Ghosh and Tiyasa Lepcha)।দীর্ঘ চার বছরের যাত্রার পর টিম থেকে বিদায় নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দিব্যজ্যোতি(Dibyojyoti Datta)। টেলিভিশনের পর্দা থেকে আপাতত দূরে সরে গিয়ে তিনি মন দিয়েছেন বড়পর্দার কাজে।

ইতিমধ্যেই শেষ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তার শ্যুটিং। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, একটি বড় প্রযোজনা সংস্থা থেকে তাকে সোলো হিরো হিসেবে লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে।যদিও ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২(Anurager Chhowa Season 2)-এ সূর্যের অনুপস্থিতি দর্শকদের হতাশ করতে পারে, তবুও টিমের আশা নতুন প্রজন্মের গল্প দর্শকের মনে নতুনভাবে দাগ কাটবে। দীপা চরিত্রে স্বস্তিকার রূপান্তর এবং নতুন চরিত্রদের যোগে গল্প পাবে অন্য মাত্রা। সব মিলিয়ে নতুন সিজনও সমান আগ্রহ জাগাতে চলেছে টেলিভিশনপ্রেমীদের মনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole