Dhanashree Verma: ‘ও মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল’! যুজবেন্দ্রকে নিয়ে অনুশোচনায় ধনশ্রী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ক্রিকেটার যুজ়বেন্দ্র চহলের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেও তাঁর নাম বারবার উঠে আসে আলোচনায়। সম্প্রতি ‘রাইজ় অ্যান্ড ফল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় খুলে বললেন ধনশ্রী (Dhanashree Verma)। সেখানে প্রাক্তন স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, চহল খারাপ কাজ করলেও, তিনি পাশে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শুনতে হয়েছে নানা অভিযোগের কথা।

আরও পড়ুন:Prasenjit Chatterjee: উত্তরবঙ্গের পাশে টলিপাড়া! একজোট হয়ে ত্রাণ তুললেন প্রসেনজিৎ ও দেব

ধনশ্রী (Dhanashree Verma) জানান, চহলের সঙ্গে তাঁর বিয়ে ছিল অদ্ভুত এক মিশ্রণ প্রেম ও সম্বন্ধের। তাঁর কথায়, “আমাদের সম্পর্কটাকে এক কথায় বোঝানো মুশকিল। প্রেমও ছিল, আবার পারিবারিক সমঝোতাও। আসলে ও মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল। আমার পরিকল্পনা কিন্তু এমন ছিল না।” অভিনেত্রী বলেন, যুজ়বেন্দ্র প্রথম থেকেই বিয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন, কিন্তু তিনি নিজে আরও কিছুটা সময় চেয়েছিলেন।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ধনশ্রী (Dhanashree Verma) জানান, “আমাকে যে পরিমাণ ভালবাসা দেওয়া হয়েছিল, তার জন্যই আমি রাজি হয়েছিলাম। অগস্টে আমাদের বাগ্‌দান হয়, ডিসেম্বরে বেড়াতে যাই। তখন থেকেই বুঝতে পারি ওর মধ্যে পরিবর্তন আসছে। মানুষ যখন কিছু পেতে চায় আর পেয়ে যায়— এই দুই সময়ের মধ্যে বিশাল পার্থক্য থেকে যায়।” অভিনেত্রীর দাবি, সেই পরিবর্তন চোখে পড়লেও তিনি কখনও হাল ছাড়েননি। বলেন, “ওর মধ্যে পরিবর্তন দেখেও আমি বিশ্বাস হারাইনি। আমি ভালবাসায় অতিরিক্ত সুযোগ দিয়ে ফেলি, এটা আমার দুর্বলতা। কিন্তু অবশেষে আমাকে হাল ছাড়তেই হয়। আমার দিক থেকে যা যা করার ছিল, আমি করেছি। আমি নিজের একশো শতাংশ দিয়েছি।”

ধনশ্রী (Dhanashree Verma) আরও জানান, সম্পর্কের শেষ দিকে চহলের আচরণে তিনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন। তাঁর বক্তব্য, “আমি সবকিছু টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু প্রতারণা সহ্য করা যায় না।” এই সাক্ষাৎকারে ধনশ্রী (Dhanashree Verma)-র কণ্ঠে যেমন ছিল যন্ত্রণা, তেমনই ছিল আত্মবিশ্বাসও। প্রাক্তনের স্মৃতি আজও তাঁকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু তিনি জানান, এখন নতুন করে নিজের জীবনের পথ গড়ে নিচ্ছেন নিজের শক্তিতে, নিজের শর্তে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole