Ranojoy-Shyamoupti Boubhat: শ্যামৌপ্তি-রণজয়ের বৌভাত মন কাড়ল, নেই রিসেপশনের আড়ম্বর

বিনোদন

নিউজপোল ব্যুরো: বিয়ে ছিল নজরকাড়া। কিন্তু বৌভাত হল একেবারেই সাদামাঠা ভাবে। যা মনে করিয়ে দিল আগেকার বাঙালি পরিবারের বিয়ের পর বৌভাত অনুষ্ঠানকে। রিসেপশানের আড়ম্বর না করে সহজ সরল বৌভাত করলেন রণজয় ও শ্যামৌপ্তি।

  1. Ranojoy-Shyamoupti Bhat Kapor: সোমে ঘরোয়া বউভাত, শ্যামৌপ্তি-রণজয়ের  ভাত-কাপড়ের লুক সামনে, হানিমুনে বাধ সাধল কে? | Hindustan Times Bangla

 

ভাত-কাপড় অনুষ্ঠানের জন্য রণজয় ও শ্যামৌপ্তি বেছে নিয়েছিলেন সাবেকি অথচ আধুনিক ধাঁচের পোশাক। পরনে ছিল ক্রিম রঙের ডিজাইনার কুর্তা এবং পায়জামা। স্নিগ্ধ হাসিতে তাঁকে দেখাচ্ছিল একদম ‘পারফেক্ট’ বাঙালি বর। এদিনও লাল রঙের শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর।

Ranojoy-Shyamoupti Bhat Kapor: সোমে ঘরোয়া বউভাত, শ্যামৌপ্তি-রণজয়ের  ভাত-কাপড়ের লুক সামনে, হানিমুনে বাধ সাধল কে? | Hindustan Times Bangla

অনুষ্ঠানের নিয়ম মেনে রণজয় ভাতের থালা হাতে শ্যামৌপ্তির সারা জীবনের দায়িত্ব নিলেন। নতুন বউ প্রথমবার ভাত পরিবেশন করলেন শ্বশুরবাড়িতে। এমন দৃশ্য রণজয়-শ্যামৌপ্তি ‘গুড্ডি’ সিরিয়ালে করেছিলেন। তবে সেখানে ছিল স্বামী-স্ত্রীর ভিতর অভিমান। কিন্তু বাস্তবে সেই ভাত-কাপড়ের দৃশ্য এবার রোম্যান্টিক ভাবেই মন থেকে করলেন দুজনে।

‘গুড্ডি’ সিরিয়ালেই প্রেম হয়েছিল রণজয়-শ্যামৌপ্তির। সেই প্রেম এই চার বছর পর পূর্ণতা পেল। বিয়ে আর রিসেপশন বিয়ের দিনই সেরেছিলেন তারা। তাই বৌভাত হল সাদামাঠা ভাবেই।