Ahona Dutta : মাঝরাস্তায় মদ্যপের ধাক্কা, হেনস্তার অভিযোগ—নরেন্দ্রপুরে ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অহনা দত্ত

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: পথে চলতে গিয়ে তারকাদের হেনস্তার ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার শোনা গিয়েছে, মাঝরাস্তায় গাড়ি আটকে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা হুমকির অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অহনা দত্ত (Ahona Dutta)। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই প্রকাশ্যে আনলেন তিনি, যা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর এলাকার এলাচি সংঘের কাছে। মাত্র এক মাস আগে নতুন গাড়ি কিনেছিলেন অহনা (Ahona Dutta)। অভিযোগ, সেই গাড়িতেই সজোরে ধাক্কা মারে এক মদ্যপ ব্যক্তি। অহনা (Ahona Dutta) ও তার স্বামী দীপঙ্কর রায় তখন গাড়ির মধ্যেই ছিলেন। অভিনেত্রীর কথায়, তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। সেই সময় সামনে থাকা একটি গাড়ি আচমকাই পিছনের দিকে এসে প্রবল জোরে ধাক্কা মারে তাদের গাড়িতে।

আরও পড়ুন : Cyber Fraud : হোয়াট্সঅ্যাপে ভুয়ো ই-চালানের ফাঁদ! লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্কবার্তা সাইবার বিশেষজ্ঞদের

অহনার (Ahona Dutta) দাবি, তার স্বামী দীপঙ্কর বারবার হর্ন বাজালেও সামনের গাড়ির চালক কোনও প্রতিক্রিয়া দেখাননি। ধাক্কার পর চালক বলেন, তিনি নাকি কিছুই শোনেননি। অভিনেত্রী সোশাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, তার গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির দরজারও ব্যাপক ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়। অহনার আরও অভিযোগ, ওই মদ্যপ ব্যক্তির পক্ষেই দাঁড়ান স্থানীয় কয়েকজন। দুর্ঘটনার পর অহনা ও তাঁর স্বামী কোনওরকম সাহায্য পাননি। উলটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিনেত্রীর আশঙ্কা, তিনি সেখানে উপস্থিত না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। অহনার (Ahona Dutta) বক্তব্য, তিনি না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলা চালাতেও পিছপা হতেন না ওই ব্যক্তি ও স্থানীয়রা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই ঘটনার ভিডিও শেয়ার করে অহনা (Ahona Dutta) স্পষ্টভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার প্রশ্ন, প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটলেও কেন কেউ এগিয়ে এসে সাহায্য করেন না? কেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় না? যদিও দুর্ঘটনায় গাড়ির বড় ক্ষতি হয়েছে, তবুও স্বস্তির বিষয়, অহনা দত্ত ও দীপঙ্কর রায় দু’জনেই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তবে এই ঘটনা ফের একবার শহরের রাস্তায় নিরাপত্তা ও নাগরিক দায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।