নিউজ পোল ব্যুরো: অনুমতি ছাড়া আলিয়া ভট্ট (Alia Bhatt) এর ছবি বিকৃত করার অভিযোগ উঠল পাকিস্তানের এক সংস্থার বিরুদ্ধে। এক পোশাক প্রস্তুতকারী সংস্থার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে নায়িকার একাধিক ছবি, যেখানে তাদের পোশাকেই দেখা যায় তাঁকে। মুহূর্তে জল্পনা শুরু তবে কি সত্যিই পাক ব্র্যান্ডের মুখ হলেন আলিয়া? অল্প সময়ের মধ্যেই ভাঙে সেই ভুল ধারণা, সামনে আসে এআই কারসাজির আসল চিত্র। অনুমতি ছাড়া ছবি ব্যবহার এবং বিকৃত করার এই ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক, নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন অনুরাগীরা। এবার প্রশ্ন একটাই এই ঘটনার জেরে কি আইনি পথে হাঁটবেন আলিয়া?
ছবিগুলি খুবই নিখুঁত ছিল। তাই নেটাগরিকের অনেকেই ধরে নিয়েছিলেন, সত্যিই আলিয়া (Alia Bhatt) হয়তো এই ফোটোশুট করেছেন। নানা রংবেরঙের সালোয়ার-কামিজ়ে দেখা যায়। কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আলিয়ার মুখ ব্যবহার করা হয়েছে এই ছবিগুলিতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অসন্তোষ প্রকাশ করেন আলিয়ার অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “আলিয়ার (Alia Bhatt) চোখে এই ছবিগুলি পড়লে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এ ভাবে বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা যায় না।” তবে অনুরাগীদের একাংশের দাবি, ছবিগুলি এতই নিখুঁত যে, আলিয়া দেখলে তিনিও খুশিই হবেন। তবে এখনও পর্যন্ত আলিয়া এই বিষয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, আলিয়া (Alia Bhatt) বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। গত কয়েক মাসে বলিউডের বহু তারকা নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে ‘পারসোনালিটি রাইটস’ সংরক্ষণ করেছেন আইনের দ্বারস্থ হয়ে। অবাধে যাতে তাঁদের ছবি, ভিডিয়ো, নাম ও কণ্ঠ বাণিজ্যিক বা অন্য কারণে ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা নিয়েছেন তাঁরা। ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান সহ অনেকেই এই পদক্ষেপ করেছেন। ভবিষ্যতে আলিয়াও (Alia Bhatt) এমন পদক্ষেপ করবেন, আশা করছেন তাঁর অনুরাগীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
