Aryaan Khan: ওয়েব সিরিজকে হাতিয়ার করে ‘হিসাব কষে অপমান’? শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে ফের আদালতে সমীর ওয়াংখেড়ে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ফের উত্তপ্ত বিতর্কের কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খান ও তাঁর পুত্র আরিয়ান খান (Aryaan Khan)। প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে আবারও দিল্লি হাই কোর্টে আবেদন জানালেন শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, আরিয়ান খান (Aryaan Khan) নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ নাকি অত্যন্ত হিসেবি উদ্দেশ্যে তৈরি, যার মূল লক্ষ্য তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা।

আরও পড়ুন:Sonakshi Sinha: সুখের টানে রং তুলি ছাড়া, জাহিরের সঙ্গে নতুন জীবনে বদলে গেলেন সোনাক্ষী

সমীর ওয়াংখেড়ে দাবি করেন, এই সিরিজে এক সরকারি আধিকারিকের চরিত্রকে বার বার এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তা সরাসরি অপমানের ইঙ্গিত দেয়। তাঁর কথায়, আদতে এই চরিত্রটি তাঁকেই বোঝাতে চাওয়া হয়েছে, যদিও সিরিজটিতে নাম উল্লেখ নেই। চরিত্রটির ‘সত্যমেব জয়তে’ বলার অভ্যাস থেকে মুখের গঠন—সবকিছু নাকি তাঁর সঙ্গে মিলিয়ে কুরূপ ব্যঙ্গ করা হয়েছে। সমীরের বক্তব্য অনুযায়ী, এইভাবে তাঁকে জনসমক্ষে ছোট করার জন্যই আরিয়ান খান (Aryaan Khan) দল–বল নিয়ে এই ওয়েব সিরিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর আগেও তিনি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং মানহানির মামলা দাখিল করেছিলেন ২ কোটির দাবি নিয়ে। তবে তখন দিল্লি হাই কোর্ট প্রমাণের অভাবে তাঁর আবেদন খারিজ করে দেয়। কারণ, সিরিজটিতে সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম বা সরকারি পদ–পরিচয় ব্যবহার করা হয়নি। কিন্তু সমীরের দাবি, তাঁর ভাবমূর্তি বিকৃত করতে রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং আরিয়ান খান (Aryaan Khan)—সবাই মিলেই নাকি পরিকল্পনা করেছিলেন এই ব্যঙ্গাত্মক সিরিজটি।

উল্লেখ্য, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আরিয়ান খান (Aryaan Khan)-এর অতীতও অনেকের মনে গেঁথে রয়েছে। ২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ় পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। দীর্ঘ জেরা, সংশোধনাগারে থাকা—সব মিলিয়ে সেই সময় উত্তাল হয়েছিল দেশ। পরে অবশ্য সব অভিযোগ থেকে অব্যাহতি পান আরিয়ান।

এ বার নতুন অভিযোগ উঠতেই জনমত আবারও বিভক্ত। একদল মনে করছে, ওয়েব সিরিজকে কেন্দ্র করে ব্যক্তিগত প্রতিশোধের অভিযোগ তুলে সমীর ওয়াংখেড়ে আলোচনায় ফিরতে চাইছেন। আবার অন্য অংশের মতে, যেহেতু সিরিজটি আরিয়ান খান (Aryaan Khan) প্রযোজিত, তাই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আদালত এ বার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর বিনোদন দুনিয়ার।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole