Raghu Dakat: নায়িকাদের সঙ্গে এক মঞ্চে ‘রঘু ডাকাত’-এর নায়ক

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো: শনিবার দুপুর গড়াতেই নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বর জমজমাট হয়ে ওঠে। দীর্ঘ লাইন টিকিট কাউন্টারের সামনে। কারণও বিশেষ—এই প্রথম কোনও (Bengali Movie) ট্রেলারের মুক্তি অনুষ্ঠান হচ্ছে টিকিট কেটে! আর সেই ছবির নাম ‘রঘু ডাকাত’। টালিগঞ্জে (Tollywood) ইতিমধ্যেই জোর গুঞ্জন, দেবের এই নতুন ছবি বাংলা সিনেমাকে এক ভিন্ন দিশা দেখাবে।

অনুষ্ঠানের আগে থেকেই অনুমান ছিল, আয়োজন হবে বড়সড়। সেটাই মিলল বাস্তবের মঞ্চে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টেলিভিশন ও টলিউডের অগণিত তারকা। দেবের অনুষ্ঠান বলেই কথা! তাঁর নায়িকারা হাজির হবেনই। এসেছিলেন নুসরত, কোয়েল, শ্রাবন্তী, পূজা। যদিও চোখে পড়েননি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।

আরও পড়ুন:Weather update :আজও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি! পুজোর আগে আবহাওয়ার সতর্কবার্তা

মাসখানেক আগে দেব তাঁর ‘ধূমকেতু’র (Blockbuster) ট্রেলার লঞ্চও একই ধাঁচে করেছিলেন। মুক্তির পর সেই ছবি বক্সঅফিসে রেকর্ড গড়ে। তার পর থেকেই শুরু হয় ‘রঘু ডাকাত’-এর প্রস্তুতি। শুটিং শেষের পাশাপাশি ছবির প্রচারেও নতুন রীতি নিয়ে আসেন তিনি। মেদিনীপুর থেকে মালদহ—বাংলার নানা প্রান্তে টিম পৌঁছে যায় সরাসরি দর্শকের কাছে। আসলে ‘খাদান’ ছবি থেকেই দেব (Promotion Strategy) পাল্টেছেন। এবার তার ফলাফল যেন আরও স্পষ্ট।

অনুষ্ঠানের শুরুতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঞ্চে বলেন, ‘‘দেব আরও ৩০ বছর বাংলা ছবিতে রাজত্ব করুক।’’ এ দিন বিশেষভাবে প্রত্যাবর্তন ঘটান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল ছিল দেব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখা। ইতিমধ্যেই (Social Media) তোলপাড় ‘ঝিলমিল লাগে রে’ গানটি নিয়ে। সেই রসায়নই ফুটে ওঠে মঞ্চে। কিন্তু চমক আনলেন অনির্বাণ ভট্টাচার্য। একেবারে ছকভাঙা রূপে তিনি দেবের জনপ্রিয় গান ‘এগিয়ে দে’-তে নাচেন। ওম আর সোহিনীও পিছিয়ে থাকেননি, তাঁরা পা মেলালেন দেবের ‘মালা রে’ গানে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শেষে মঞ্চে আসেন দেব। হাতে খাঁড়া, মুখে ‘‘জয় কালী’’ ধ্বনি। সঙ্গে তাঁর নায়িকার দল—নুসরত, শ্রাবন্তী, পূজা। শুভশ্রী অবশ্য এ দিন ছিলেন না। দেব মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, ‘‘আমি গর্বিত, আমি বাংলা ছবির (Superstar)। আমার সব নায়িকা আজ আমার সঙ্গে।’’ নায়িকাদের কথাতেও শোনা গেল মজার রসায়ন। পূজা বলেন, ‘‘শিরায় শিরায় রক্ত, আমি আসলে দেবের (Fan)।’’ নুসরত জানালেন, ‘‘বন্ধুর বন্ধু দেব।’’ আর শ্রাবন্তীর সোজা জবাব—‘‘১০ বছর পরে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! এ সুযোগ কেউ কি ছাড়ে?’’

সবশেষে হাজির হল আসল চমক। কিছুদিন আগে শোনা গিয়েছিল দেব-শুভশ্রীর (Controversy)। ভক্তদের মনে হয়েছিল, আর দেখা যাবে না জনপ্রিয় ‘দেশু’ জুটিকে। কিন্তু সব জল্পনা ভেঙে শুভশ্রী এসে দাঁড়ালেন দেবের পাশে। আর প্রমাণ করলেন, এই উৎসব আসলে বাংলা সিনেমারই জয়গান।