Weather update :আজও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি! পুজোর আগে আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো:কলকাতা ও দক্ষিণবঙ্গজুড়ে মহালয়ার দিন অর্থাৎ দেবীপক্ষের শুরু থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ থাকবে খানিকটা মেঘলা (Cloudy Sky), তবে দুপুরের পর থেকে মেঘ জমে আকাশ হবে আরও ভারী। ফলে দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে। সোমবারও (Monday Weather Forecast) প্রায় একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

পুজোর আগে থেকেই দুর্যোগের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের মতে, উত্তর আন্দামান সাগর (North Andaman Sea) এবং মায়ানমার উপকূলে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। সেটি ধীরে ধীরে অগ্রসর হয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে (North Bay of Bengal) প্রবেশ করবে। এরপর ২৫ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low Pressure Area) তৈরির সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall) হতে পারে। উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবার বাঁকুড়া (Bankura) জেলাও সেই তালিকায় যুক্ত হবে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া (Gusty Wind)।

আরও পড়ুন: Mamata Banerjee: জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা (Kolkata Weather) সহ শহরতলির মানুষকেও সামলাতে হবে বিক্ষিপ্ত বৃষ্টির সমস্যায়। বিশেষ করে মহালয়ার পর থেকে উৎসবের আবহে (Durga Puja 2025) বেরনোর সময় ছাতা বা রেইনকোট রাখতে হবে হাতের কাছে। কারণ সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি নামতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) বর্তমানে প্রবল বৃষ্টি হলেও রবিবার থেকে ধীরে ধীরে সেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে সোমবার মালদা (Malda), দিনাজপুর (Dinajpur) এবং পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ফলে এবারের পুজোয় (Durga Puja Rain Forecast) আবহাওয়া কতটা সহযোগিতা করবে, তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। যদিও আপাতত হাওয়া অফিসের বার্তা স্পষ্টপুজোর আগে ও মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে একাধিক দিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের আনন্দে (Festival Mood) সামান্য বিঘ্ন ঘটতে পারে।