নিউজ পোল ব্যুরো: পিপিসাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি— সকলের হৃদয়ে তাঁর গানের (Music) জাদু সমানভাবে ছড়িয়ে ছিল। তিনি জ়ুবিন গার্গ (Singer Jubin Garg)। শুক্রবার সন্ধেয় আচমকাই নেমে এল নক্ষত্রপতনের খবর। সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করার সময় প্রাণ হারালেন এই জনপ্রিয় শিল্পী। অসমের (Assam) সন্তান হলেও বাংলা গানের জগতে তাঁর অবদান অমলিন। তাঁর চলে যাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে সমগ্র সঙ্গীতমহল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এক্স (Twitter) হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে লিখেছেন, “আপনার গান আমাদের শক্তি, আমাদের পথচলার সঙ্গী। আপনি ছন্দে বিশ্রাম নিন।” তিনি স্মরণ করিয়েছেন, শরীর নশ্বর হলেও শিল্প কখনও মরে না। শিল্পীর মৃত্যু হলেও তাঁর সৃষ্টি থেকে যায় অমর। তাই জ়ুবিনের গান (Song) চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।

জ়ুবিন গার্গ শুধু বাংলা ছবির প্লেব্যাকেই নয়, বলিউডের (Bollywood) একাধিক জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে তাঁর গাওয়া প্রায় প্রতিটি বাংলা গানই হিট হয়েছিল। তাঁর মিষ্টি গলা আর দৃঢ় মনোভাবের কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, সঙ্গীত আমাদের ভেতরের লড়াই জাগিয়ে তোলে, হতাশা দূর করে, হারানো বিশ্বাস ফেরায়। জ়ুবিনের গানও সেই আলোয় অনন্য উদাহরণ।
আরও পড়ুন:Dev: প্রতিযোগিতা নয়, সৌহার্দ্য! ‘রক্তবীজ ২’-এর ট্রেলার শেয়ার করে অঙ্কুশকে শুভেচ্ছা দিলেন দেব
শুধু মুখ্যমন্ত্রীই নন, গায়কের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের রাজনৈতিক মহল ও চলচ্চিত্র জগতের বহু মানুষ। সাংসদ-অভিনেতা দেব (Dev), সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Gannguli), অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ অনেকে আবেগঘন বার্তা দেন। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “জ়ুবিন গার্গের অকালপ্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। বিরল প্রতিভাধর এই শিল্পীর সঙ্গীত ভাষা, সীমানা আর প্রজন্মের বাধা অতিক্রম করে মানুষকে একসূত্রে গেঁথেছে।”

সঙ্গীতপ্রেমীদের কাছে এই মৃত্যু নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তাঁর কণ্ঠে বাঁধা গান (Song, Music, Singer) বেঁচে থাকবে যুগ যুগ ধরে। জ়ুবিন গার্গ তাই থেকে যাবেন স্মৃতিতে, সুরে, আর ভালোবাসার অগণিত আবেগে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
