Weather Update :পুজোর আনন্দে জল? পঞ্চমী থেকে দশমী টানা বৃষ্টির পূর্বাভাস বাংলায়

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: মহালয়ার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই বাঙালির মনে পুজোর আবহ। তবে উৎসবের এই উজ্জ্বলতা যেন ম্লান করে দিতে পারে প্রকৃতির খামখেয়ালি রূপ। পুজোর আগে থেকেই আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আশঙ্কার মেঘ ঘনাচ্ছে আকাশে। মহালয়ার পরদিন থেকেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের আকাশে ভর করবে ঘন কালো মেঘ, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall) ও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) কার্যকলাপ।

আরও পড়ুন:Skin Care : রাইস পেপার ফেস মাস্ক: ত্বকের যত্নে নতুন ট্রেন্ড, প্রাকৃতিক উজ্জ্বলতা ও হাইড্রেশনের সহজ উপায়

আবহাওয়া দফতরের (IMD Forecast) পূর্বাভাস বলছে, পঞ্চমী (Panchami) থেকেই শুরু হবে বৃষ্টির দাপট। সেই বৃষ্টি যে শুধু এক দিনের অতিথি নয়, তার ইঙ্গিত মিলছে রিপোর্টে। ষষ্ঠী (Shashti), সপ্তমী (Saptami), অষ্টমী (Ashtami), নবমী (Nabami) থেকে দশমী (Dashami) প্রতিদিনই থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। কখনও হালকা, আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও (Heavy Rain) নামতে পারে।উৎসবের মরশুমে সাধারণত সকালের দিকটা খানিকটা পরিষ্কার থাকে, তবে বিকেলের পর থেকে মেঘ জমে বৃষ্টি নামা অস্বাভাবিক নয়। এবারের পরিস্থিতি তেমনই হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা (Weather Experts)। ফলে প্যান্ডেল হপিং (Pandal Hopping) করতে গেলে ছাতা (Umbrella) বা রেইনকোট (Raincoat) সঙ্গে রাখতেই হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আবার দশমীর দিনও (Vijaya Dashami) ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এতে নিম্নচাপ (Low Pressure) সৃষ্টির আশঙ্কা প্রবল হচ্ছে। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ (South Bengal)-এর একাধিক জেলায়। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) সহ উপকূলবর্তী এলাকায় (Coastal Areas) ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার (Cooch Behar) জেলাতেও বৃষ্টি বাড়বে।

প্রশ্ন উঠছে, তাহলে কি এবারের দুর্গাপুজো (Durga Puja 2025) বৃষ্টিতেই ভিজে যাবে? আবহাওয়া অফিসের মতে, একেবারে বৃষ্টি থামার সম্ভাবনা নেই। তবে সব দিনই অবিরাম বৃষ্টি হবে তা নয়। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার মাঝে রোদও (Sunlight) দেখা দিতে পারে। তবুও নির্দিষ্ট সময়ের জন্য ভারী বর্ষণ আনন্দে জল ঢালতে পারে। পুজোর আবহে বৃষ্টি (Pujo Rain Forecast) বরাবরই বাঙালির মনে মিশ্র অনুভূতি আনে। একদিকে ঠান্ডা হাওয়ার ছোঁয়া, অন্যদিকে ভিজে প্যান্ডেলের ভোগান্তি। এবারের পরিস্থিতিতেও ব্যতিক্রম হচ্ছে না। তাই উৎসবের আনন্দ উপভোগ করতে হলে প্রস্তুতি নিয়েই নামতে হবে রাস্তায়। ছাতা, জলরোধী পোশাক, আর একটু ধৈর্য এই তিনেই মিলবে পুজোর ভিজে আনন্দ।