Diabetes: ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বনেতা বাংলা, হার্ভার্ড অধ্যাপকের প্রশংসায় মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত

কলকাতা শহর স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: বাংলা ফের ইতিহাস গড়ল। টাইপ-১ ডায়াবেটিস (Type-1 Diabetes) মোকাবিলায় এ রাজ্যের উদ্যোগ এখন বিশ্বজোড়া প্রশংসিত। কয়েক মাস আগেই আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছিল, এবার বাংলার মডেল হয়ে উঠেছে গোটা বিশ্বের পথপ্রদর্শক। সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)-এ এসে নিজে দেখলেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল (Harvard Medical School)-এর খ্যাতনামা চিকিৎসক জিন বুকম্যান (Jean Bukman)। তিনি বাংলার স্বাস্থ্য উদ্যোগ দেখে মুগ্ধ। তাঁর ভাষায়, “টাইপ-১ ডায়াবেটিসের বিরুদ্ধে বাংলার প্রয়াস বিশ্বমানের।”

আরও পড়ুন: Smartphone Battery: স্মার্টফোন নয়, স্মার্ট বিপদ! নিজেকে বাঁচাতে জানুন সঠিক উপায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সমাজমাধ্যমে লিখলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে টাইপ-১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বাংলার মডেল (Bengal Model)’ এখন বিশ্বব্যাপী অনুকরণীয় উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি ভারতের প্রথম রাজ্য সরকার পরিচালিত কর্মসূচি, যা এখন গোটা দুনিয়ার প্রশংসা পাচ্ছে।” তিনি প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানান। শিশু ও কিশোরদের জন্য গড়ে তোলা এই স্বাস্থ্যব্যবস্থাকে কয়েক মাস আগেই ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস (ISPAD)’ ২০২৫ সালের জন্য নির্বাচিত করেছিল। এবার সেই মডেলই বিশ্বজুড়ে Public Health Program-এর অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রধানত দু’ধরনের—টাইপ-১ (Type-1) ও টাইপ-২ (Type-2 Diabetes)। টাইপ-১ ডায়াবেটিস সাধারণত অটোইমিউন ডিজিজ (Autoimmune Disease), যেখানে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ নষ্ট হয়ে যায়। এটি মূলত শিশু ও কিশোর বয়সে দেখা যায়। ভারতের মধ্যে সবচেয়ে বেশি টাইপ-১ রোগী রয়েছে বাংলায়, কিন্তু সংগঠিতভাবে এর চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলেছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর (Department of Health and Family Welfare)-এর উদ্যোগে প্রতিটি জেলায় ‘ডেডিকেটেড টাইপ-১ ডায়াবেটিস ক্লিনিক (Dedicated Diabetes Clinics)’ চালু হয়েছে, যেখানে নিয়মিত চিকিৎসা, কাউন্সেলিং এবং ইনসুলিন সরবরাহের ব্যবস্থা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

শুরুতে চারটি জেলায় এই প্রকল্প শুরু হয়েছিল, বর্তমানে তা ১৫টি জেলায় বিস্তৃত। উল্লেখযোগ্যভাবে, জাতীয় স্বাস্থ্য মিশন (National Health Mission) প্রকল্পে জুভেনাইল ডায়াবেটিসের (Juvenile Diabetes) কোনও নির্দিষ্ট নীতি না থাকলেও, বাংলা নিজের উদ্যোগে এমন স্থায়ী স্বাস্থ্য অবকাঠামো তৈরি করেছে। আজ সেই প্রচেষ্টা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি (Global Recognition)। টাইপ-১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বাংলার মডেল (Bengal Model of Diabetes Care)’ এখন বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ—যা দেখিয়ে দিচ্ছে, সংকল্প আর সচেতন উদ্যোগ থাকলে জনস্বাস্থ্যেই তৈরি হয় নতুন ইতিহাস।