Gold price : দীপাবলির দিনেই সোনার দরে বড় পতন! বিনিয়োগের সুবর্ণ সুযোগ আজই

কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : আজ দীপাবলির (Diwali 2025) পবিত্র দিনে আলোর উৎসবে রঙিন গোটা দেশ। চারিদিকে আলো, রং আর উৎসবের আনন্দে ভাসছে সকলে। ঘরে ঘরে জ্বলে উঠেছে প্রদীপ ও আলো। এ যেন শুধু উৎসব নয়, এক বিশেষ আবহ যেখানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুরা মিলিত হয়ে উদ্‌যাপন করেন আনন্দের মুহূর্ত। এই বিশেষ দিনে অনেকেই নতুন পোশাক পরেন, গহনা কেনেন, ঘর সাজিয়ে তোলেন, যাতে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।

আরও পড়ুন:Weather update : কালীপুজোয় ঝলমলে আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে! সুখবর দিল আবহাওয়া দফতর

এই সময়টা শুধু আলোর উৎসবের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সোনা ও রুপো কেনার ক্ষেত্রেও সেরা সময়। কারণ বিশেষজ্ঞদের (Gold Price Expert Forecast) মতে, আগামী দিনে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে। আর ঠিক এই সময়েই ধনতেরাসের (Dhanteras Offer) পর কালীপুজোর (Kali Puja Gold Price) দিনেও সোনার দরে বড়সড় ছাড় পাওয়া যাচ্ছে। আজকের দিনে যারা সোনা বা রুপো কেনার কথা ভাবছেন, তাদের জন্য দারুণ সুযোগ।

২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম আজ, ২০ অক্টোবর প্রতি গ্রাম ১৩,০৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১,৩০,৮৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১৩,০৮,৫০০ টাকা। আগের দিনের তুলনায় ১০০ টাকা কমেছে।২২ ক্যারেট সোনার (22 Carat Gold) ক্ষেত্রে আজ প্রতি গ্রাম ১১,৯৯৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১,১৯,৯৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,৯৯,৪০০ টাকা। এখানেও ১০০ টাকার দাম হ্রাস পাওয়া গিয়েছে। ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) দাম আজ প্রতি গ্রাম ৯,৮১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৯৮,১৩০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৯,৮১,৩০০ টাকা। এখানেও দাম ১০০ টাকা কমেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু সোনা নয়, রুপোর (Silver Price) দামেও আজ হ্রাস দেখা গিয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১৭,১৯০ টাকা, আর ১ কেজি রুপোর দাম রয়েছে ১,৭১,৯০০ টাকা। এখানেও দাম কমেছে ১০০ টাকা। অর্থনীতি বিশ্লেষকদের মতে, উৎসবের মরশুমে সোনা ও রুপো কেনার একটা ঐতিহ্য রয়েছে। এই সময় বিনিয়োগ (Investment in Gold) করাও অনেকেই পছন্দ করেন। কারণ বছরের এই সময়ে সোনার দাম তুলনামূলকভাবে কম থাকে এবং পরে তা অনেক সময়েই বৃদ্ধি পায়। তাই দীপাবলির দিনে যদি নতুন সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, আজই হতে পারে সেই উপযুক্ত সময়। আজকের এই অফার ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।