নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) মানেই আনন্দ, আর সেই আনন্দে যেন খানিকটা ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। অনেক জায়গায় অকাল বৃষ্টিতে (Rainfall in Bengal) পুজোর আনন্দে ভাটা পড়েছিল। কিন্তু এবার কালীপুজো (Kali Puja 2025) এবং ভাইফোঁটার দিন নিয়ে আশার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দফতর জানাচ্ছে, এবারের কালীপুজোর সময় রাজ্যজুড়ে আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার এবং ঝলমলে। আবহাওয়াবিদদের মতে, এবারে কালীপুজোর দিন (Kali Puja Day) বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। ফলে প্যান্ডেলে ঘুরে পুজো দেখা, বাজি পোড়ানো বা ঘুরে বেড়ানোর পরিকল্পনায় কোনও বিঘ্ন ঘটবে না বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন:Smriti Mandhana marriage: বিয়ের পিড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধনা!
বিশেষজ্ঞদের মতে, পুজোর দিন সকালে রাজ্যের কিছু কিছু পার্বত্য (Hilly Regions) এবং উপকূলবর্তী (Coastal Districts) এলাকায় সামান্য কুয়াশা (Fog) বা ধোঁয়াশা (Haze) দেখা দিতে পারে। তবে সেটি স্থায়ী হবে না এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলা জুড়েই থাকছে শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া (Dry Weather)।
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি জেলাগুলিতে (Hills of North Bengal) সকালে কিছুটা কুয়াশা থাকলেও দিনের বেলায় মিলবে ঝকঝকে রোদ (Sunny Day)। শীতের হালকা আমেজ (Winter Vibes) শুরু হয়ে যাওয়ায় সকাল ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যাবে। ফলে সন্ধ্যায় কালীপুজোর আতশবাজির (Fireworks) ঝলক দেখতে দেখতে পাবেন হালকা শীতের (Cold Wave Alert) অনুভূতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাজ্যের উপরে জলীয় বাষ্পের (Humidity) পরিমাণ ধীরে ধীরে কমছে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে। পুজোর সময় ভারী বৃষ্টি বা নিম্নচাপ (Low Pressure) সৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এবারের কালীপুজো ও ভাইফোঁটা কাটতে চলেছে একেবারে আদর্শ আবহাওয়ায় (Perfect Weather for Kali Puja 2025)। দর্শনার্থীদের জন্য এটি সুখবর প্যান্ডেলে ঘোরা, বাজি ফাটানো, আলোকসজ্জা দেখা কিংবা পারিবারিক মিলন সব কিছুই হবে নির্ভার ও আরামদায়ক আবহাওয়ার আবহে।
