নিউজ পোল ব্যুরো: অবশেষে চার হাত এক হতে চলেছে। হৃদয় ভাঙতে পারে অনেক পুরুষের। কারণ তাদের ক্রাশ ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনা বিয়ের পিড়িতে বসতে চলেছেন। পাত্র তার দীর্ঘ দিনের প্রেমিক পলাশ মুচ্ছল। তিনি বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা। পাঁচ বছরের বেশি সময় ধরে প্রেম করছেন তাঁরা; প্রেম নিয়ে পলাশ মাঝেমধ্যে টুকটাক কথা বললেও স্মৃতি বরাবরই নীরব থেকেছেন। তবে জন্মদিনসহ বিশেষ দিনে দুজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায় তাঁদের। অনুরাগীদের কেউ কেউ জানতে চান, স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল বিয়ে করছেন কবে? আর কোনো রাখঢাক নয়, বিয়ের খবর দিলেন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ছেলে পলাশ। গত শুক্রবার রাজ্য প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে পলাশ বলেন, ‘তিনি (স্মৃতি মান্ধানা) শিগগিরই ইন্দোরের পুত্রবধূ হতে যাচ্ছেন। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না।’

পলাশ ২০১৪ সালে ‘ঢিশকিয়াঁও’ ছবির হাত ধরে সুরকার হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। ‘পার্টি তো বান্তি হ্যায়’ এবং ‘তু হি হ্যায় আশিকি’ -র মতো হিট গান তৈরি করেন। সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও পা রাখেন পলাশ। বর্তমানে ‘অভিকা গোর’ এবং ‘চন্দন রায় অভিনীত’ রাজু বাজেওয়ালা পরিচালিত সিনেমার কাজ করছেন।
আরও পড়ুন: Ghost Hunters of Kolkata: কখনও আওয়াজ, কখনও ছায়া! প্রেতলোকের রহস্য জানালেন কলকাতার ভূত-সন্ধানীরা
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে ইন্দোরে রয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

ভারতীয় নারী ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়ে পলাশ বলেন, ‘ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার জন্য রইল আমার শুভেচ্ছা। আমরা চাই ভারতীয় দল যেন প্রতিটি ম্যাচ জিতে দেশের মুখ উজ্জ্বল করে।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
