নিউজ পোল ব্যুরো: বাঙালির প্রেম দিবস অর্থাৎ সরস্বতী পুজো এবার প্রায় একপক্ষ এগিয়ে গিয়েছে। যার প্রভাব পড়েছে ফুলের (Flower) বাজারে। বিশেষ করে লাল পলাশের ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম ছুঁয়েছে দু হাজার টাকা।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
কলকাতা শহরতলী বা উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুধু পলাশ (Flower) নয় , এমনকি পশ্চিমাঞ্চলের পলাশের উৎপত্তিস্থলেও দেখা মিলছে না ফুল বা কুঁড়ির। বিশেষত বনাঞ্চল গুলোতে পলাশের কুঁড়ি খুঁজে পাওয়াও দুর্বিসহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শনিবার সরস্বতী পুজোর আগের দিন কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে লাল পলাশের কুঁড়ি বিক্রি হয়েছে ২০০০ টাকা কেজি দরে। কিন্তু রবিবারে এর দাম আরও বৃদ্ধি পেতে পারে ১০০ গ্রাম পলাশ কুঁড়ির দাম ২০০ টাকা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
সারা বাংলার ফুলচাষি এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক জানাচ্ছেন, এবছর সরস্বতী পুজো প্রায় দুই সপ্তাহ এগিয়ে আসার কারণে পলাশের ফুল এবং কুঁড়ির প্রাপ্যতা খুবই কম। এমনকি পুরুলিয়ার মতো পলাশ গাছের জন্য বিখ্যাত অঞ্চলেও ফুলের খুবই অভাব। সেই কারণে মল্লিকঘাট বাজারে পলাশের দাম আগের তুলনায় বেশ বেড়ে গেছে।
এছাড়া, অন্যান্য ফুল যেমন গাঁদা, নীল-সাদা অপরাজিতা, চন্দ্রমল্লিকা, ইত্যাদির দাম প্রায় স্বাভাবিক রয়েছে, কারণ কোন বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। তবে, পলাশের দাম বৃদ্ধির মূল কারণ এই বিশেষ সময়ে ফুলের প্রাপ্যতা কমে যাওয়া এবং সরস্বতী পুজোর সঙ্গে পলাশ ফুলের গভীর সম্পর্ক। বিদ্যার দেবী সরস্বতী, যিনি প্রজনন এবং ঊর্বরতার সঙ্গে যুক্ত, তাঁর পুজোতে পলাশ ফুলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশের রঙও সরস্বতী দেবীর সঙ্গে মানানসই— লালচে কমলা, যা উর্বরতা এবং জ্ঞান অর্জনের প্রতীক হিসেবে দেখা হয়।
