Kali Puja 2025: বামাখ্যাপার চরিত্রে ফের সব্যসাচী, তারাপীঠে অঘোরীদের অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেতা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দীপাবলি ও কালীপুজো (Kali Puja 2025) আসছে দরজায় কড়া নেড়ে। এই সময় তারাপীঠ মানেই এক অন্য আবহ। এই সময়েই ফের বড়পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী, বামাখ্যাপার চরিত্রে। ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর এবার পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে ‘বামাখ্যাপা’-র নতুন অধ্যায় শুরু হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী নিজেই। প্রস্তুতির অংশ হিসেবে তারাপীঠের অঘোরী ও সাধুদের সঙ্গে দেখা করে তাদের জীবনযাপন কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন অভিনেতা।

আরও পড়ুন:Arbaaz Khan: ৫৮ বছরে আবারও বাবা! কন্যাসন্তানকে কোলে নিয়ে খুশিতে ভাসছেন আরবাজ খান

সব্যসাচী জানিয়েছেন, “তারাপীঠে সবাই আমাকে চেনেন, ভালোবাসেন। বামদেবের বাড়িতেও নিয়মিত যাই। ওঁদের কাছ থেকেই অনেক গল্প পেয়েছি। ফোনেও যোগাযোগ রাখি।” অভিনেতা জানান, “অঘোরীরা আমাকে বলেছিলেন, ‘শ্মশান খুবই শান্তির জায়গা।’ তাঁদের কথা শুনে মনে হয়েছে, ভয় নয়, বরং গভীর শান্তি ও জ্ঞানের আধার এই স্থান।” যদিও সব্যসাচী নিজে ধর্মীয় রীতিতে বিশ্বাসী নন, তবু আধ্যাত্মিকতার প্রতি তাঁর কৌতূহল প্রবল। তিনি বলেন, “রীতিতে বিশ্বাস না করলেও জানতে ভালো লাগে। তাই শুধুমাত্র বই পড়ে নয়, বাস্তব সাধকদের কাছ থেকেও জানতে চেয়েছি।” কালীপুজো (Kali Puja 2025) বা কৌশিকী অমাবস্যা—এই বিশেষ সময়গুলিতে তারাপীঠে তাঁর উপস্থিতি নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। দর্শনার্থীরা বামাখ্যাপার অবতার হিসেবে তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সব্যসাচীর মতে, “বাইরে থেকে আসা মানুষ অবাক হলেও বামদেবের বাড়ির লোকজন আমাকে ঘরের ছেলের মতোই দেখেন। ওঁরা কখনও টাকাপয়সার কথা বলেননি, বরং গল্প বলেছেন, যা আমার চরিত্র নির্মাণে অমূল্য।” এই কালীপুজো (Kali Puja 2025)-র আগেই সব্যসাচীর এই বক্তব্য আবারও মনে করিয়ে দিল, তারাপীঠ কেবল পূজার কেন্দ্র নয়, এটি আধ্যাত্মিকতার গভীর সাধনার এক জীবন্ত প্রতীক। শান্ত, মিতভাষী সব্যসাচী বলেন, “এই চরিত্র আমাকে অনেক কিছু শিখিয়েছে। বই পড়েছি, জেনেছি নতুন অনেক কিছু। আধ্যাত্মিক চেতনা বেড়েছে কি না জানি না, তবে জ্ঞান নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে।” কালীপুজো (Kali Puja 2025)-র আগমনে যখন সমগ্র বাংলা মাতোয়ারা, তখন বামাখ্যাপার শান্ত, গভীর দর্শন যেন নতুন করে ভাবায়—আসলে কোথায় ঈশ্বর, আর কোথায় শান্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole