নিউজ পোল ব্যুরো: যেন নিখুঁত ছবির ফ্রেম। বহু দিনের অপেক্ষার পর ভারতীয় মহিলা ক্রিকেট (ICC Women’s World Cup 2025) অবশেষে ছুঁল স্বপ্নের শিখর। ২ নভেম্বর মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস রচনা করলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজেরা। অগণিত মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে তাঁরা প্রথমবার এনে দিলেন ভারতের মহিলা ক্রিকেট (ICC Women’s World Cup 2025)-এর বিশ্বকাপ। পুরুষ ক্রিকেটে যেমন ‘চক দে’ মুহূর্ত দেখেছি, তেমনটাই এবার বাস্তব হয়ে উঠল নারী শক্তির হাত ধরে। শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ, আর সেই খুশির ঢেউ ছড়িয়ে পড়েছে বলিউডেও।
আরও পড়ুন:Shahrukh Khan: বিজ্ঞাপনের দায়ে মামলায় নাম জড়াল শাহরুখ–দীপিকার, পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর
রাত জেগে ম্যাচ দেখেছেন অমিতাভ বচ্চন। ভারতীয় মহিলা ক্রিকেট (ICC Women’s World Cup 2025)-এর এই সাফল্যে মেগাস্টার লিখেছেন, ‘‘বিশ্বজয়ী তোমরা! কী গর্ব যে অনুভব করালে আমাদের, ভাষায় বোঝানো যায় না।’’ অনুষ্কা শর্মা লিখেছেন, ‘‘কী দুর্দান্ত জয়! গর্বিত করেছ তোমরা।’’ প্রিয়ঙ্কা চোপড়া তাঁর বুদ্ধিদীপ্ত মন্তব্যে লিখলেন, ‘‘এত দিন আমি নীল জার্সিতে নায়কদের দেখেছি। আজ একই নায়কত্ব দেখলাম মেয়েদের মাঝে।’’ অজয় দেবগন জানালেন এই রাত তাঁর জীবনের স্মরণীয় এক অধ্যায়। তাঁর মতে, আত্মবিশ্বাস থাকলে ভারতীয় মহিলা ক্রিকেট (ICC Women’s World Cup 2025)-এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
অভিনেতা সুনীল শেট্টি লিখেছেন, ‘‘এই জয়ে ভারতের প্রতিটি ছোট মেয়ে সাহস পাচ্ছে বড় স্বপ্ন দেখার। নীল জার্সির মেয়েরা শুধু জয় ছুটে আনেনি, জয় অর্জন করেছে পরিশ্রম ও বিশ্বাসে।’’ বলিউডের এই শুভেচ্ছার স্রোত বুঝিয়ে দিচ্ছে, ভারতীয় মহিলা ক্রিকেট (ICC Women’s World Cup 2025)-এর এই জয় শুধু ট্রফি নয়, আত্মবিশ্বাসেরও বিপুল জয়। সোমবার সকালে জেমাইমা রদ্রিগেজ তাঁদের উদযাপনের কিছু ছবি শেয়ার করেন। এক ছবিতে দেখা যাচ্ছে, তিনি ও স্মৃতি মন্ধানা হোটেলের ঘরে শুয়ে রয়েছেন ট্রফি জড়িয়ে। ক্যাপশনে জেমাইমা লিখেছেন, “গোটা বিশ্বকে শুভ সকাল।” আরেক ছবিতে রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেখানে তিনি লিখেছেন, “এখনও কি স্বপ্ন দেখছি?” বোঝাই যাচ্ছে, ভারতীয়দের এই অসামান্য অর্জনের নেশা কাটতে আরও অনেকটা সময় লাগবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
