নিউজ পোল ব্যুরো: জাল পাসপোর্ট চক্র (Fake Passport Racket) তদন্তে ফের অ্যাকশন মোডে (Action Mode) নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সোমবার সকাল থেকেই তল্লাশিতে নামে ইডি (ED Search Operation)। এবার অভিযান নদিয়ার (Nadia) চাকদহের (Chakdaha) পরারি গ্রামে। লক্ষ্য এক কাঠ মিস্ত্রির (Carpenter) বাড়ি—বিপ্লব সরকার। টিনের ছাউনি দেওয়া মাটির সেই সাধারণ বাড়ির ভিতরে ঢুকেই ইডির আধিকারিকরা শুরু করেন ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি (ED Raid in Chakdaha)।
আরও পড়ুন : Gold Price : বিয়ের মরশুমের আগে স্বস্তি! একদিনেই সোনার দাম কমল ১০০ টাকা, রুপোও সস্তা!
সূত্রের খবর, বিপ্লব সরকারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও পাসপোর্ট (Passport Documents)। পরিবার-সহ তাকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করছেন তদন্তকারীরা। ওই বাড়ি থেকেই কীভাবে ও কোথা থেকে এই পাসপোর্টগুলি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের পাসপোর্ট ট্রাভেল হিস্ট্রি (Travel History) ও ব্যাংক ট্রানজ্যাকশন (Bank Transaction) যাচাই করা হচ্ছে। জাল পাসপোর্ট মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছিল পাকিস্তানি নাগরিক (Pakistani Citizen) আজাদ মল্লিক। তার কাছ থেকেই উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) ও নদিয়ার সীমান্ত এলাকা জুড়ে একাধিক নাম উঠে আসে। আজকের তল্লাশি সেই সূত্র ধরেই। ইতিমধ্যেই ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে (Accused Arrested) গ্রেফতার করেছে ইডি, যে নাকি আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ (Passport Renewal) করেছিল বেআইনিভাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তদন্তে উঠে এসেছে, ইন্দুভূষণের চাকদহের একটি সাইবার ক্যাফে (Cyber Café) থেকেই প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের (Fake Passport Applications) আবেদন জমা দেওয়া হয়েছিল। সেই নেটওয়ার্কের সঙ্গেই যুক্ত থাকতে পারেন বিপ্লব সরকার—এই সন্দেহেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি টিম। ইডি কর্মকর্তারা বিপ্লব সরকারের ভাই বিপুল সরকারের (Bipul Sarkar) নথিও খতিয়ে দেখছেন। তাঁদের মোবাইল ফোন (Mobile Phone) ও ব্যাংক নথি পরীক্ষা করা হচ্ছে। দুই ভাইয়ের বাংলাদেশের (Bangladesh Connection) সঙ্গে যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও চলছে তদন্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপ্লব ও বিপুল—দু’জনেই পেশায় কাঠ মিস্ত্রি (Woodworker)। তবে ইডি-র সন্দেহ, তাদের বাড়ি থেকেই ভুয়ো পাসপোর্ট তৈরির একটি বড় চক্র (Fake Passport Network) সক্রিয় ছিল। এখনও পর্যন্ত তিনজনকে আটক (Three Detained) করেছে ইডি, এবং তল্লাশি চলছে অব্যাহতভাবে।
