Gold Price : বিয়ের মরশুমের আগে স্বস্তি! একদিনেই সোনার দাম কমল ১০০ টাকা, রুপোও সস্তা!

কলকাতা ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুম দরজায় কড়া নাড়ছে। নভেম্বর মাস জুড়ে বিয়ের তারিখে (Wedding Season) ব্যস্ত থাকবে গোটা দেশ। এই সময়টায় সোনার দোকানগুলিতে (Jewellery Shops) বাড়ে ক্রেতার ভিড়। বাড়ির মেয়ের বিয়ে হোক বা প্রিয়জনের আমন্ত্রণ, সোনার গহনা উপহার দেওয়ার রেওয়াজ এখনও অটুট। কিন্তু গত কয়েক মাস ধরে (Gold Price Hike) সোনার দামের লাগামহীন বৃদ্ধি সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছিল। তবে সুখবর হলো—বিশ্ববাজারে (Global Gold Market) সামান্য পতনের ফলে ভারতে আবারও কমছে সোনার দাম। মাসের শুরুতেই তাই অনেকেই পরিকল্পনা করছেন সোনা বা রুপোর গহনা কেনার।

আজ, ৩ নভেম্বরের হিসাবে ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম পড়ছে প্রতি গ্রামে ১২,২৯৯ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে হলে খরচ হবে ১,২২,৯৯০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১২,২৯,৯০০ টাকা। আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১০০ টাকা। ফলে যারা বিশুদ্ধ সোনা কিনতে চান, তাদের জন্য এটি যথেষ্ট লাভজনক সময় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Market Experts)।

আরও পড়ুন : Weather Update: শীতের আগমনী হাওয়া! নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, মাঝেমধ্যে উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা

অন্যদিকে ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দামও আজ কিছুটা নেমেছে। আজ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১,২৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়ছে ১,১২,৭৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,২৭,৪০০ টাকা। এখানেও একদিনে দাম কমেছে ১০০ টাকা। ফলে যারা বিবাহ বা পূজার সময় গহনা কিনতে চান, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ। একই প্রবণতা দেখা যাচ্ছে ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) ক্ষেত্রেও। আজ ১ গ্রাম সোনার দাম ৯,২২৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৯২,২৪০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম পড়ছে ৯,২২,৪০০ টাকা। এখানেও প্রতি গ্রামে ১০০ টাকার হ্রাস লক্ষ্য করা গেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও (Silver Price) মিলেছে স্বস্তি। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৫,১৯০ টাকা, আর ১ কেজি রুপোর দাম ১,৫১,৯০০ টাকা। এখানেও একদিনে কমেছে প্রায় ১০০ টাকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে (International Bullion Market) মার্কিন ডলার (USD) ও তেলের দামের ওঠানামার প্রভাবেই সাম্প্রতিক এই পরিবর্তন। ফলে উৎসব ও বিয়ের মরশুমের আগে এই দাম হ্রাস মধ্যবিত্তের জন্য নিঃসন্দেহে সুখবর। এখনই সময় সোনা বা রুপোর গহনা কেনার সেরা সুযোগ।