Skin Care : রাইস পেপার ফেস মাস্ক: ত্বকের যত্নে নতুন ট্রেন্ড, প্রাকৃতিক উজ্জ্বলতা ও হাইড্রেশনের সহজ উপায়

অন্যান্য রূপচর্চা লাইফস্টাইল

সঙ্গীতা ঘোড়ুই : ত্বকের যত্নে প্রতিদিনের একঘেয়ে ফেসপ্যাক (Face Pack), ক্লে মাস্ক (Clay Mask) বা শিট মাস্ক (Sheet Mask) এর বাইরে এখন বাজারে দারুণ ট্রেন্ডিং উপাদান হল রাইস পেপার ফেস মাস্ক (Rice Paper Face Mask)। সাধারণত অনেকেই মনে করেন রাইস পেপার কেবল রান্নার জন্য ব্যবহার করা যায়। কিন্তু এই পাতলা ভোজ্য কাগজ ত্বকের যত্নেও আশ্চর্যজনক কাজ করে। সহজলভ্য ও সাশ্রয়ী এই উপাদান আজকাল তরুণী থেকে শুরু করে বিউটি ইনফ্লুয়েন্সার (Beauty Influencer) দের প্রিয় লিস্টে জায়গা করে নিয়েছে।

প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই বিশেষ ফেস মাস্ক। বাজার থেকে রাইস পেপার কিনে নিন। একটি বড় বাটিতে হালকা গরম জলে কয়েক সেকেন্ডের জন্য রাইস পেপার ভিজিয়ে রাখুন। পেপার নরম হয়ে গেলে মুখের আকার অনুযায়ী কেটে নিন। চোখ, ঠোঁট এবং নাকের অংশে ছোট ছোট ছিদ্র করে নিলে ব্যবহার সহজ হবে। এরপর চাইলে শুধু জল দিয়েই এটি ব্যবহার করা যায়, আবার আরও কার্যকর করতে চাইলে অ্যালোভেরা জেল (Aloe Vera Gel), গোলাপজল (Rose Water), মধু (Honey), গ্রিন টি (Green Tea) বা ভিটামিন সি সিরাম (Vitamin-C Serum) মেখে নিতে পারেন। মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পর মাস্কটি হালকা হাতে বসিয়ে দিন। প্রায় ১৫–২০ মিনিট রেখে দিলে রাইস পেপার ধীরে ধীরে শুকিয়ে যাবে। তারপর আস্তে আস্তে তুলে ফেলুন।

আরও পড়ুন:Gold Price : পুজোর আগে সুখবর! টানা দুইদিন কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের হাল

এবার আসা যাক এর উপকারিতায়। রাইস পেপার মাস্ক ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে, অর্থাৎ এটি এক ধরনের ডিপ হাইড্রেশন (Deep Hydration) দেয়। বিশেষ করে শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য এটি অত্যন্ত কার্যকর। নিয়মিত ব্যবহার করলে মুখের ট্যান দূর হয় এবং সমান স্কিন টোন পাওয়া যায়, ফলে তৈরি হয় স্বাভাবিক ব্রাইটেনিং ইফেক্ট (Brightening Effect)। যাদের ত্বকে অতিরিক্ত তেল জমে বা ব্রণ হয়, তাদের জন্যও এটি ভালো, কারণ এটি অয়েল কন্ট্রোল (Oil Control) করে। পাশাপাশি রোমকূপ টাইট করে ত্বককে আরও ফার্ম করে তোলে। নিয়মিত ব্যবহার করলে ত্বক একেবারেই প্রাকৃতিক গ্লো (Natural Glow) পায়, ফলে মেকআপ ছাড়াই মুখ উজ্জ্বল দেখায়। সবচেয়ে বড় বিষয় হল এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, তাই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই।

সঠিক ফল পেতে সপ্তাহে ২–৩ বার ব্যবহার করাই যথেষ্ট। তবে ব্যবহার করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং মাস্ক খোলার পর হালকা টোনার ও ময়েশ্চারাইজার লাগানো জরুরি। বাইরে বেরোনোর আগে এই মাস্ক ব্যবহার করলে ত্বক সতেজ ও ফ্রেশ লুক পায়। তাই সাধারণ স্কিনকেয়ার রুটিনে নতুনত্ব আনতে চাইলে রাইস পেপার ফেস মাস্ক একবার অবশ্যই ট্রাই করে দেখুন।