Gold Price : পুজোর আগে সুখবর! টানা দুইদিন কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের হাল

কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : এসে গেল সেই সময়, যার অপেক্ষায় বাঙালি সারা বছর থাকে। আগামী রবিবার মহালয়া (Mahalaya), আর তারপরেই শুরু হবে দেবী দুর্গার আবাহন। শহরজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে কেউ নতুন জামাকাপড় কিনছেন, কেউ আবার ঘরের সাজসজ্জা সামলাচ্ছেন। এর মাঝেই উৎসবের মরসুমে এল এক বিশেষ সুখবর। টানা দু’দিন ধরে কমল সোনার দাম (Gold Price Today)। ফলে যাদের এবারের পুজোয় সোনার গহনা (Gold Jewellery) কেনার ইচ্ছে রয়েছে, তাদের জন্য এ যেন এক সুবর্ণ সুযোগ।

আজ, ১৯ সেপ্টেম্বর কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ১১৬ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা। আগের দিনের তুলনায় আজ প্রতি ১০ গ্রামে ১০০ টাকা দাম কমেছে। ফলে যারা খাঁটি সোনার গহনা কিনতে চান, তাঁদের জন্য সময়টা যথেষ্ট সুবিধাজনক।

আরও পড়ুন:Malda Puja : মালদহে প্রতারণার অভিযোগ, পুজোর আগে পাঁচ কমিটি হারাল মণ্ডপশিল্পী

শুধু ২৪ ক্যারেট নয়, ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দামও আজ কিছুটা নেমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রামে দিতে হবে ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা, আর ১০০ গ্রামে দাম দাঁড়াচ্ছে ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা। এখানেও প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমেছে দাম।

এদিকে ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) ক্ষেত্রেও একই চিত্র। ১ গ্রাম সোনার দাম ৮ হাজার ৩৩৭ টাকা, ১০ গ্রামের দাম ৮৩ হাজার ৩৮০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে খরচ হবে ৮ লক্ষ ৩৩ হাজার ৭০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার পতন লক্ষ্য করা গিয়েছে।শুধু সোনা নয়, রুপোর (Silver Price Today) দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০ টাকা, আর ১ কেজির দাম ১ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। এখানেও এক দিনে ১০০ টাকার পতন ঘটেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দুর্গাপুজোর আগে এই দামের পতন নিঃসন্দেহে উৎসবমুখর বাজারে বাড়তি আনন্দের রং যোগ করবে। পুজোর সাজে সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকলে আজকের দিনটি হতে পারে সবচেয়ে উপযুক্ত। কারণ, বছরের সবচেয়ে বড় উৎসবের সময়ে সোনার দোকানে ভিড় যেমন বাড়বে, তেমনই দামের সম্ভাবনা আবার উর্ধ্বমুখীও হতে পারে। তাই যারা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এখনই সেরা সময় কেনাকাটার।