Baguiati Fire: বাগুইআটিতে অগ্নিকাণ্ড ঘিরে সাংবাদিকের উপর হামলা, কড়া পদক্ষেপ পুলিশের

অপরাধ কলকাতা জেলা শহর

নিউজ পোল ব্যুরো: আবারও আগুন আতঙ্কে কেঁপে উঠল শহর। (Baguiati Fire incident, Journalist Assault, Hotel Incident, Police Investigation) মঙ্গলবার বিকেলে চিনারপার্ক সংলগ্ন দ্য পিপল ট্রি হোটেল (The People Tree Hotel) হঠাৎ আগুনে গ্রাস হলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একাংশ, ফলে বিশ্ব বাংলা সরণি জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগুনের উৎস হিসেবে প্রাথমিকভাবে হোটেলের রান্নাঘরকে সন্দেহ করা হচ্ছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেই সময়েই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা।

অভিযোগ, আগুনের ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক ফারুক আলম এবং রঞ্জিত ধরকে হোটেল কর্তৃপক্ষ বাধা দেয়। এমনকি তাদের কাছ থেকে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। ফারুক আলম জানান, পরিচয়পত্র দেখানোর পরও প্রায় দশ থেকে পনেরো জন হোটেল কর্মী তাঁকে ঘিরে ধরে মারধর করে। ঘুষি, কিল, চড় তো বটেই, তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং টেনে হিঁচড়ে হোটেলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

আরও পড়ুন : West Bengal Weather Update: কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোথায় পড়বে ভারী বৃষ্টি জেনে নিন

ঘটনায় দু’জন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ।এই অমানবিক সাংবাদিক নিগ্রহের (Journalist Harassment) তীব্র নিন্দা করেছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়ান এবং বলেন, “সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের গায়ে হাত তোলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে পুলিশ যেন কঠোর ব্যবস্থা নেয়।” অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় মামলা রুজু করা হয়। পুলিশ ইতিমধ্যেই এক মহিলা কর্মীসহ হোটেলের তিনজন কর্মচারীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বিধাননগরের সিপি-র (Commissioner of Police) নির্দেশে বাগুইআটি থানার আইসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ফারুক আলম বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন—কীভাবে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ছড়িয়েছে। অনেকে জানিয়েছেন, সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণ (Attack on Press Freedom) গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।দমকল ও বিধাননগর পুলিশ বর্তমানে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে হোটেলের কিচেন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।