Body Recovered : গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা। গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে উদ্ধার গৃহবধুর মৃতদেহ। ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা নস্করপাড়া এলাকার ঘটনা। ঘরের মধ্যে থেকে গলার নলিকাটা অবস্থায় দেহ (Body Recovered) উদ্ধার করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই গৃহবধূকে। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ। অভিযোগ মৃত গৃহবধুর মামার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ওই মামা। মৃত গৃহবধুর নাম সুমন দেবী। যে বাড়িতে দেহ উদ্ধার হয়েছে সেখানে স্বামী স্ত্রী একটি বাচ্চা বয়স্ক স্বামীর বাবা ও গৃহবধুর মামা থাকত বলেই জানা গিয়েছে। ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার। ঘটনাস্থল থেকে একটি বঁটিও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন ঃ দেশের সুরক্ষার দায়িত্বে থেকেও বেইমানি, পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার CRPF জওয়ান

মৃত গৃহবধুর স্বামী দিলীপ সাউ জানিয়েছেন তাঁদের বাড়িতেই থাকত তাঁর স্ত্রীর মামা। কিছু কাজও করতেন না ওই ব্যক্তি। কাজ করার কথা বললেও তাতে গুরুত্ব দিতেন না। ওনাকে বাড়ি ছেড়ে যেতে বললেও উনি বাড়ি ছেড়ে যেতে চাননি বলেই অভিযোগ উঠেছে। সেই মামার বিরুদ্ধেই উঠছে খুনের অভিযোগ।লিকাটা অবস্থায় দেহ (Body Recovered) উদ্ধারের পর থেকেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয়েছে মৃতার স্বামীকে। কিভাবে কি ঘটল, পিছনে মৃতার মামাই রয়েছে নাকি রয়েছে অন্য কোনও ঘটনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT